১৯ শে সেপ্টেম্বর ২০২৩ এ লোকসভায় পাশ হলো ঐতিহাসিক মহিলা সংরক্ষণ এর বিল। এতে মহিলাদের রাজ্যসভা ও লোকসভা তে ৩৩ শতাংশ আসন সংরক্ষণ এর কথা মঞ্জুর হলো। স্বাধীনতার ৭৫ বছরের প্রাক্কালে ডাকা বিশেষ পাঁচ দিনের অধিবেশন চলছিল লোকসভায়। যার প্রথম দিনের অধিবেশন টি পুরনো সংসদ হলে হলেও। দ্বিতীয় দিনের অধিবেশন নতুন লোকসভা হলেই অনুষ্ঠিত হচ্ছে।
এই বিশেষ অধিবেশনেই বিল পাশ হয় মহিলা সংরক্ষণের। যদিও খুব সহজে যে বিল পাশ হয়েছে এমনটা নয়। দীর্ঘক্ষণ এর জোর তোর তর্ক বিতর্কের পরে বিল পাশ হয়। প্রত্যেকটি রাজনৈতিক দলই এই বিলের কৃতিত্ব নিতে ব্যস্ত। কার জোর বেশি এই বিল নিয়ে তা প্রমাণ করতেই ব্যস্ত ছিল দল গুলি।
অবশেষে বিল পাশ হয় ঊনিশ তারিখ। এই বিল নিয়ে বিভিন্ন মহলের লোকজন মতামত প্রকাশ করছেন। তেমনই অভিনেত্রী তামান্না ভাতিয়াও এই বিল নিয়ে তার মতামত জানালেন একটি সাক্ষাৎকারে। তিনি বলেন, “এই বিল মহিলা দের আত্মসুরক্ষার ভরসা বাড়ে। আত্মবিশ্বাস সৃষ্টি হয়। এবং যারা মনে করেন যে রাজনীতি ও সিনেমা জগতে প্রবেশ করা অনেক বেশি কঠিন একটি কাজ, তাদের কাছে এটি সহজ হয়ে ওঠে।”
তামান্নার কথায় এই বিল টিকে সমর্থন করার সম্পূর্ন আভাস পাওয়া যায়। তিনি নিজে অবশ্য সরাসরি রাজনীতি তে যোগ দেওয়ার কোনো আভাস দেন নিই। এর আগে ২০১৪ সালে অভিনেত্রী বিজেপি তথা কেন্দ্র সরকারের স্বচ্ছ ভারত অভিযানের সাথে যুক্ত ছিলেন। কিন্তু এখন তিনি কোন দল সমর্থন করছেন তার কোনো সঠিক তথ্য পাওয়া যায়নি।
https://x.com/MissB_Fan/status/1704833657477988568?s=20
সম্প্রতি তামান্না সাউথের সুপারস্টার রজনীকন্তের সাথে “জেলার” সিনেমা তে অভিনয় করেছেন। এই সিনেমায় অভিনেত্রীর “কাভালা” গানের নাচ সকলে দারুন পছন্দ করেছেন। “বাহুবলী” খ্যাত এই অভিনেত্রী বলিউডেও বেশ কিছু সিনেমা তে কাজ করেছেন। তবে সেগুলো বক্স অফিসে খুব বেশি কিছু লাভবান হয়ে ওঠেনি। এছাড়াও অভিনেত্রীকে ইদানিং তার বন্ধু বিজয় শর্মার সাথে বিভিন্ন জায়গায় দেখতে পাওয়া যায়। বিজয় শর্মার সাথে তিনি ওটিটি প্লাটফর্মও শেয়ার করেছেন ইতিমধ্যে।তামান্না ভাটিয়ার আসন্ন প্রজেক্টের বিশাল পরিসর রয়েছে। এর মধ্যে রয়েছে মালয়ালম ছবি “বান্দ্রা”, তামিল ছবি “আরানমানাই 4” এবং হিন্দি ছবি “বেদা”, যেখানে তিনি জন আব্রাহামের সাথে অভিনয় করেছেন। এছাড়াও হটস্টারে তার শো “আখেরি সাচ”ও চমৎকার রিভিউ পাচ্ছে।

আরও খবর
টিকিট না পেয়ে আচমকা ইস্তফা দিলেন সায়ন্তিকা বন্দোপাধ্যায় !!
বাংলার ৮টি আসনে সিএএ-র জাদু, মোদি সরকারের মাস্টার স্ট্রোকে পরাজিত সব !!
প্রধানমন্ত্রী উন্মোচন করলেন ১০টি নতুন বন্দে ভারতের পতাকা, সহজ হলো এইসব রাজ্যে ভ্রমণ !!