অমিতাভ বচ্চনের পরিবারে শুরু অশান্তি, পুত্রবধূ ঐশ্বর্যের সাথে করলেন এই কাজ !!

বচ্চন পরিবার নিয়ে সাধারণ মানুষের মধ্যে উত্তেজনা সর্বক্ষণ তুঙ্গেই থাকে। আর হবে নাই বা কেনো? এই পরিবারের কর্তা হলেন স্বয়ং অমিতাভ বচ্চন, তার স্ত্রী জয়া বচ্চন, পুত্র অভিষেক বচ্চন আর পুত্রবধূ বিশ্বসুন্দরী ঐশ্বর্য। সব মিলিয়ে এতদিন হাসিখুশি পরিবার ছিল এই বচ্চন পরিবার।

কিন্তু, এই খুশিতে যেনো কারোর নজর লেগেছে। সম্প্রতি খবর আসছে যে পুত্র অভিষেক ও পুত্রবধূ ঐশ্বর্যর সংসারে আগুন লেগেছে। বিচ্ছেদ ঘটতে চলেছে নাকি বলিউডের অন্যতম এই কিউট পাওয়ার কাপল এর।

২০০৮ সালের ২০শে এপ্রিল বিয়ে হয়েছিলো ঐশ্বর্য্য আর অভিষেকের। তাদের কন্যা আরাধ্যা রয়েছে। যে এই ১৬ ই নভেম্বর বারো বছরে পা দিলো। কন্যা আরাধ্যা কিন্তু পিতা অভিষেকের থেকে বেশি মা ঐশ্বর্যর দিকেই বেশি ঝুঁকে থাকেন বেশিরভাগ সময়। সম্প্রতি অগস্ত্য নন্দার নতুন ওটিটি সিরিজ মুক্তির মঞ্চেও কিন্তু ঐশ্বর্য এবং আরাধ্যার সাথে অভিষেক বচ্চনকে দূরত্ব বজায় রাখতে দেখা গেলো।

আবার অন্য দিকে বিগ বি নিজে ঘটালেন আরেক কান্ড। মিস্টার বিগ বচ্চনের ইনস্টাগ্রাম প্রোফাইলের সেটিংস একটু অন্য ধরনের। তবে সম্প্রতি লক্ষ করা গেছে যে শ্বশুর মশাই তার পুত্রবধূ ঐশ্বর্য কে আনফলো করেছেন ইনস্টাগ্রামে। যার দ্বারা তাদের পারিবারিক  অশান্তির বিষয়, কিছুটা হলেও আন্দাজ করা যাচ্ছে।

জুনিয়র বচ্চন নিজেও কিন্তু বেশ কিছু ইঙ্গিত দিয়েছে বিচ্ছেদের। সম্প্রতি তিনি আর তার বিয়ের আংটি পরেন না। এর আগে কখনোই কিন্তু তাকে বিয়ের আংটি খুলে রাখতে দেখা যায় নিই।

যদিও এর আগে বহুবার জুনিয়র বচ্চন এবং ঐশ্বর্যর বিচ্ছেদের খবর ছড়িয়েছিল। কিন্তু পরে তা গুজব বলে প্রমাণিত হয়। তবে এখন ছোটখাটো প্রমাণ সহ এই খবর সঠিক নাকি অন্য কোনো বিষয় তার খবর তো সময়ই করবে।