কথা ছিলো ছোটো করেই পালন হবে ইউভানের জন্মদিন। কিন্তু তার বদলে বেশ রাজকীয় ভাবেই পালন হলো রাজ পুত্রের জন্মদিন। অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি এবং পরিচালক তথা সংসদ রাজ চক্রবর্তীর প্রথম সন্তান ইউভানের তৃতীয় জন্মদিন ছিলো ১২ই সেপ্টেম্বর।
রাজ শুভশ্রীর নিজস্ব আবাসন আরানাতেই পালন হলো জন্মদিন। কাপ কেক থেকে শুরু করে ব্যাটম্যান থিনের দোতলা কেক ছিলো মজুত ছিলো পার্টিতে। এছাড়াও পার্টির মূল আকর্ষণই ছিলো ব্যাটম্যান আর স্পাইডার ম্যান থিম। স্পাইডার ম্যান এর সাথে নাচ করতেও দেখা গেলো বড়ো রাজপুত্র ইউভানকে। ব্যাটমানের পোশাকে হাজির হয়েছিল ছোট্ট ইউভান। বাবা-মায়ের পোশাকেও ছিল রঙমিলান্তি। বেবিবাম্প আর প্রেগন্যাসি গ্লো নিয়ে কালো পোশাকে শুভশ্রীও মেতে উঠলেন আনন্দে।
করোনা মহামারীর মন খারাপের সময় রাজ শুভশ্রী ভক্তদের মন ভালো করেছিলেন ইউভানের আসার খবর দিয়ে। কেরিয়ারে পিক টাইমে সন্তান ধারণের সিদ্ধান্ত নিয়ে সবাই কে চমকে দিয়েছিলেন অভিনেত্রী। ডেলিভারির পরে ওয়েট গেন হলেও কটাক্ষের শিকার হতে হয় তাকে। কিন্তু তবুও পর্দার ইন্দুবালার অভিনয়ে একটুও প্রভাব পরেনি সেসবের। বরং “ইন্দুবালা ভাতের হোটেল” এর অভিনয়ের মাধ্যমে সমালোচকদের প্রশংসা কুড়িয়েছেন শুভশ্রী। আবারো ডিসেম্বরে আসবে তাদের দ্বিতীয় সন্তান, ইউভানের দায়িত্ব বাড়বে। সেকথা কয়েকমাস আগেই সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন অভিনেত্রী। আর তার আগেই বেশ ধুমধাম করেই তিন বছর বয়সী দাদার জন্মদিন পালন হয়ে গেলো চক্রবর্তী পরিবারে।

আরও খবর
হবু বৌমার জন্মদিনে শ্রাবন্তী করলেন এই কাজ, পেলেন ভালো শাশুড়ির তকমা !!
TOP 4: দুর্গাপুজোয় এই ৪টি বাংলা ছবি আপনার উৎসবের আনন্দকে করবে দ্বিগুণ !!
হাতাখুন্তি ছেড়ে এবার সিনেমায় পা রাখতে চললেন মমতা ওরফে নন্দিনী দিদি !!