কখনো তিনি তার ব্যক্তিগত জীবনের জন্য চর্চায়, কখনো বা কড়া ডায়েট মেনে দশ কেজি ওজন ঝড়িয়ে দিব্যি কলকাতার রাস্তায় দাঁড়িয়ে তিনি ফুচকা খাচ্ছেন, আবার কিছু দিন আগে তো দেখা গেলো তাকে ঘোড় সওয়ার করতে। আমরা কথা বলছি টলিউডের অন্যতম সুন্দরী এবং দক্ষ অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায় কে নিয়ে। যিনি সর্বদাই এক চর্চার বিষয় নেটিজেনদের কাছে।
টলিউডের এই অভিনেত্রী সর্বদাই থাকেন কাজে ব্যস্ত। কিন্তু তার মাঝেও কিন্তু ফ্যানদের জন্য তিনি নিয়মিত ছবি পোস্ট করেন। সম্প্রতি তিনি ধরা দিলেন গোলাপী রঙের পোশাকে। যেটি তে তাকে দেখাচ্ছিল বেশ ফুরফুরে মেজাজে। এবং বরাবরের মতোই সুন্দরী। এর আগেও যদিও বহুবার তিনি তার আকর্ষনীয় এবং বোল্ড পোশাকের জন্য চর্চায় এসেছেন।
ছবির কমেন্টে তার ভক্তরা প্রশংসায় ভরিয়ে দিয়েছেন। কেউ বা লিখেছেন ‘ কেনো এতো সুন্দরী ‘। কেউ বা লিখলেন ‘ গোলাপী পরী। স্বয়ং অভিনেত্রী পূজা ব্যানার্জি লিখেছেন ‘সুন্দরী’।
কাবেরী অন্তর্ধান- এর পর অভিনেত্রীকে আর পর্দায় দেখা যায়নি। তবে হাতে রয়েছে একের পর এক হিট প্রজেক্ট। যার মধ্যে অন্যতম দেবী চৌধুরাণী। এছাড়াও জিতু কমলের সঙ্গেও দুটি সিনেমায় কাজ করছেন অভিনেত্রী।
বাংলা সাহিত্যের অন্যতম গুরুত্বপূর্ণ বঙ্কিম সাহিত্য। সেই সাহিত্যিকেরই রচিত কিংবদন্তি চরিত্র ‘দেবী চৌধুরানী’-কে রুপোলি পর্দার ফ্রেমে বাঁধার সিদ্ধান্ত নিয়েছেন পরিচালক শুভ্রজিৎ মিত্র (Subhrajit Mitra)। নভেম্বরে শুরু ছবির শ্যুটিং, কিন্তু ইতিমধ্যেই জোরকদমে শুরু হয়ে গিয়েছে প্রস্তুতিপর্ব। আবার নায়িকার জন্মদিনে তার নামে আকাশের তারা নামাঙ্কিত করে দিয়েছিলেন শুভজিৎ। যার পরে উচ্ছসিত একটি পোস্ট করেন শ্রাবন্তী।
বঙ্কিম সাহিত্যের ওপর নির্মিত এই ‘পিরিয়ড ড্রামা’-র মুখ্যভূমিকায় আছেন শ্রাবন্তী। গল্পের নামভূমিকায় অর্থাৎ দেবী চৌধুরাণী হিসেবে দেখা যাবে তাঁকে। অন্যদিকে ভবানী পাঠকের ভূমিকায় দেখা যাবে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে (Prosenjit Chatterjee)-কে।

আরও খবর
আম্বানির পার্টিতে জুকারবার্গের স্ত্রীর দুল উধাও, নেটিজেন বলেছেন- ‘FB বন্ধ হওয়ার কারণ !!’
প্রধানমন্ত্রী উদ্বোধন করলেন দেশের প্রথম আন্ডারওয়াটার মেট্রো, থাকবে এই সব বিশেষ বৈশিষ্ট্য !!
পাকিস্তানে বসে গোলাম হায়দারের এই পদক্ষেপে বিপাকে পরলেন সীমা হায়দার, দিতে হবে ৬ কোটি টাকা!!