হাতাখুন্তি ছেড়ে এবার সিনেমায় পা রাখতে চললেন মমতা ওরফে নন্দিনী দিদি !!

সোশ্যাল মিডিয়ার দৌলতে তিনি এখন দারুন জনপ্রিয়। প্রত্যেক দিন ইউটিউবার দের ভিড় লেগেই থাকে তার দোকানে। ইউটিউব থেকে দিদি নাম্বার ওয়ান সর্বত্রই তার জনপ্রিয়তা। তিনি আর কেউ নন , আমরা কথা বলছি নন্দিনী দিদির। যার আরেক নাম মমতাও। তবে বহু পরিচিত তিনি নন্দিনী নামেই।

ফ্যাশন ডিজাইনিং নিয়ে পড়াশুনা করেছেন তিনি। আবার ব্যাঙ্গালোরে চাকরিও করতেন। আবার পিৎজা বানানোর কাজও করেছেন। কিন্তু সেসব ছেড়ে অবশেষে কলকাতায় বাবার পাইস হোটেলের কাজে নিজেকে নিযুক্ত করেন তিনি।

বর্তমানে কলকাতার পাইস হোটেলের জগতে নন্দিনী দির নাম বেশ জনপ্রিয়। নিজের হাতেই সব গ্রাহক দের খাবার বেড়ে দেন তিনি। ভাত, ডাল, মাছ, মাংস, বেগুন ভাজা, উচ্ছে ভাজা, পোলাও সবই পাওয়া যায় তার হোটেলে। আর বর্তমানে ইউটিউবার দের দৌলতে তিনি এখন বেশ জনপ্রিয়।

কেউ তাকে পছন্দ করেন খুব। কেউ বা করেন বিদ্রুপ। কিন্তু সবার মাঝে নিজের জনপ্রিয়তা অটুট ভাবে ধরে রেখেছেন নন্দিনী দিদি। সোশ্যাল মিডিয়াতে এসে লাইভ, বা কোনো রিল ভিডিও সবেতেই আছেন তিনি।

সম্প্রতি শোনা যাচ্ছে প্রেমিকের সাথে চলতি বছরেই বিয়ে সারবেন দিদি। তবে চমক কিন্তু এখানেই শেষ নয়। সাথেই রাজা সাহার সাথে লাইভ এসে তিনি নিলাক্ষির গল্প বলেন।

এই নিলক্ষি নাকি লিখতে ভালো বাসে। ফেলুদার গল্পের জটায়ু এবং ব্যোমকেশের অজিতের সাথেও তুলনা করা হয় এই নিলক্ষির। বোঝাই যাচ্ছে নন্দিনী দিদি এবার বড়ো পর্দায় পা রাখতে চলেছেন। তবে সেটি সিনেমা না কোনো সিরিজ সেটি এখনও স্পষ্ট নয়