শুরু হয়েছে বাঙ্গালির শ্রেষ্ঠ পুজো দুর্গা, আর পুজো মানেই অফুরন্ত আনন্দ, খাওয়াদাওয়া, ঘোরাফেরা আর ঠাকুর দেখা পরিবার পরিজনদের সাথে। এছাড়া পুজো আসলেই অপেক্ষা থাকে পুজোর সাহিত্য সংখ্যা, পুজোর নতুন গানের। সেসব তো ঠিক আছে, তবে পুজোয় ঘুরতে বেরিয়ে শুধুই কি ঠাকুর দেখবেন? নাকি অন্য প্ল্যান কিছু ভাবলেন!রাত জেগে ঠাকুর দেখায় তো আর নতুনত্ব কিছু নেই। তবু প্রতিবছরই রীতি মেনে পালন করা হয় সেই বার্ষিক রেওয়াজ—রাত দেখে ঠাকুর দেখা। তবে এবারের পুজোটা হয়তো একটু অন্যরকম হয়ে যেতে পারে, যদি ঠাকুর দেখার সঙ্গে সঙ্গে রাত জেগে চলে হলে বসে সিনেমা দেখাও।
আর তাছাড়া পুজোর বোনাস হিসেবে পেয়ে যাবেন চার চারটি ভিন্ন স্বাদের বাংলা ছবি পুজোর চার দিনের জন্য। ইচ্ছে হলেই একবার ঢুঁ মারুন সিনেমা হলে। পরিবারের সাথে জমিয়ে উপভোগ করুন। এবার পুজোয়, মোট চারটি বাংলা সিনেমা দর্শকদের উপহার দিতে চলেছে টালিগঞ্জের সিনেমা পাড়া। সারারাত সিনেমা দেখার চল দক্ষিণের, এমনটাই জানিয়েছেন পরিচালক অরিন্দম শীল। তবে বাংলার সিনেমা হলগুলিতেও, এই চল শুরু হলে তাতে বেজায় খুশিই হবেন পরিচালকরা, এমনটা বেশ স্পষ্ট। কি কি সিনেমা আসছে পুজোয় জেনে নিন এই প্রতিবেদন থেকে
জঙ্গলে মিতিন মাসি

সুচিত্রা ভট্টাচার্যর লেখা গোয়েন্দা প্রজ্ঞাপরোমিতা ওরফে মিটিং মাসী ছোটো বড়ো সকলেরই পছন্দের। ফেলুদা, ব্যোমকেশ এর পরে এই মহিলা গোয়েন্দা চরিত্র সকল বাঙালির মনে জায়গা করে নিয়েছে। আর এর আগেও সিনেমার পর্দায় এই চরিত্র টি নিয়ে কাজ করা করা হয়েছে। কোয়েল মল্লিক অভিনীত মিতিন মাসি ছবিটি এর আগেও মন কেড়েছিল ভক্তদের। এবারেও তার অন্যথা নয়। অরিন্দম শীল পরিচালিত ছবি জঙ্গলে মিতিন মাসি মুক্তি পেতে চলেছে এই পুজোয়। যা দেখার জন্য বলা যেতে পারে ভীষণভাবে মুখিয়ে ভক্তেরা। লেখিকার মূল গল্পের নাম ‘সারণ্ডায় শয়তান’ হলেও সিনেমার নাম এখানে “জঙ্গলে মিতিন মাসী” করা হয়েছে।
দশম অবতার
![]()
প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, যিশু সেনগুপ্ত, অনির্বাণ ভট্টাচার্য, জয়া এহসান প্রমুখদের মতো এক ঝাঁক তারকা থাকছেন সৃজিত মুখোপাধ্যায়ের পরিচালনায় পুজোয় সবচেয়ে বেশি চর্চার ছবি ‘দশম অবতার’- এ। দিনকয়েক আগে ছবির একঝাঁক তারকাকে নিয়ে ফটোশ্যুট করতেও দেখা গিয়েছে। ২২শে শ্রাবণ ছবির প্রিক্যুয়েল হিসেবে তৈরি হচ্ছে বলেও জানা গিয়েছে।
রক্তবীজ
বছরের বিভিন্ন সময় তাঁদের সিনেমা এলেও, পুজোয় এই প্রথম দেখা যাবে তাঁদের ছবি। যা আবীর চট্টোপাধ্যায় ও মিমি চক্রবর্তী অভিনীত ছবিটিতে পুলিশের ভূমিকায় দেখা যাবে তাঁদের। একইসঙ্গে ভিক্টর বন্দ্যোপাধ্যায়, সত্যম ভট্টাচার্যকে দেখা যাবে বিশেষ ভূমিকায়। ছবিটি বাংলা ছাড়াও হিন্দি, ওড়িয়া, অহমীয়া ভাষায় মুক্তি পাবে ছবিটি।শিবপ্রসাদ মুখোপাধ্যায়-নন্দিতা রায় মানেই চমক। দর্শক ভীষণভাবে পছন্দও করে এই জুটির ছবি।
বাঘাযতীন

২০২৩ সালের পুজোর অন্যতম প্রধান চমক বাঘাযতীন। রোমান্টিক হিরোর খোলস ছেড়ে দেব অনেক দিন আগেই বেড়িয়েছেন। আর এখন সেই ভিন্ন স্বাদের বিভিন্ন ছবিতে তাকে দেখা যাচ্ছে। এই ছবিতে দেবকে দেখা যাবে স্বাধীনতা সংগ্রামী যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়ের চরিত্রে। তাঁর লুক দেখেই সকলে চমকে উঠেছিল। শুধুমাত্র বাংলায় নয়, অরুন রায়ের পরিচালনায় ছবিটি মুক্তি পাবে হিন্দিতেও। ১৯ অক্টোবর বাংলা ভাষায় মুক্তি পাবে ছবিটি। এবং ২০ তারিখ হিন্দিতেও দেখা যাবে ছবিটি। আবার ছবিটির একটি গান বিশেষ ভাবে সক্ষম শিশুদের দ্বারা গাওয়ানো হয়েছে।


আরও খবর
টিকিট না পেয়ে আচমকা ইস্তফা দিলেন সায়ন্তিকা বন্দোপাধ্যায় !!
বাংলার ৮টি আসনে সিএএ-র জাদু, মোদি সরকারের মাস্টার স্ট্রোকে পরাজিত সব !!
প্রধানমন্ত্রী উন্মোচন করলেন ১০টি নতুন বন্দে ভারতের পতাকা, সহজ হলো এইসব রাজ্যে ভ্রমণ !!