এশিয়ার বাদশা টিম ইন্ডিয়া, দশ উইকেট শ্রীলঙ্কা কে হারিয়ে অষ্টম বারের মত ট্রফি ঘরে আনলো ভারত !!

India Won The Asia Cup Trophy

অষ্টমবারের মতো এশিয়ার বাদশা খেতাব অর্জন করলো টিম ইন্ডিয়া। আর আজকের এই জয় মহম্মদ সিরাজের তথা ভারতীয় বোলারদের নাম। প্রথম ছয় ওভারে 5 টি উইকেট নিয়ে তিনি ততক্ষনে শ্রীলঙ্কার টপ থেকে মিডিল সব ব্যাটারদেরই প্যাভিলিয়নে পাঠিয়ে ছিলেন। তাসের ঘরের মতো ভেঙে পরতে থাকে শ্রীলঙ্কার ব্যাটিং অর্ডার। নিশনকা, সদিরা, আসালনকা থেকে শুরু করে কুশল মেন্ডিস ইন্ডিয়ার বোলিং অর্ডারের সামনে কেউই পিচে টিকতে পারেননি। ম্যাচের প্রথম উইকেট বুমরাহ তুলে নিলেও আজকের ম্যাচের হিরো ছিল সিরাজ। শ্রীলঙ্কা তখন 5.4 ওভারে 12/6-এ বিপর্যস্ত হয়ে পড়ে। হোম গ্রাউন্ড শ্রীলঙ্কা দলের জন্য দুঃস্বপ্ন অব্যাহত ছিল এবং সিরাজ 6/21 এর রেকর্ড পরিসংখ্যানে পৌঁছেছিলেন, যা শ্রীলঙ্কার বিপক্ষে একদিনের ম্যাচে যে কোনও বোলারের সেরা। হার্দিক পান্ডিয়া 16তম ওভারের প্রথম দুই বলে দুটি ব্যাক-টু-ব্যাক উইকেট নিয়ে শ্রীলঙ্কার ইনিংসকে ধ্বংস করে তিনটি উইকেট পান।

মাত্র ৫১ রানের টার্গেট 

শ্রীলঙ্কা ৫০ রানে অলআউট হয়েছে, ওডিআইতে তাদের দ্বিতীয় সর্বনিম্ন স্কোর। মাত্র ৫১ রানের টার্গেট রাখে তারা মেন ইন ব্ল এর সামনে । ভারত ওপেন করে এবারের এশিয়া কাপের সুপার ফর্মে থাকা ইশান কিষান এবং শুভমান গিল এর সাথে। এবং তারপর মাত্র তিন ওভারেই তারা ৩২ রানের জুটি গড়ে। দুই সেনার সৈন্য চালিয়ে সপ্তম ওভারে টোটাল রান তুলে নেয়, এবং এইভাবে ভারত 10 উইকেট এবং 263 বল বাকি রেখে ফাইনাল জিতে নেয়।

এদিনের ম্যাচের সেরা হয়েছেন মহাম্মদ সিরাজ 6 টি উইকেট সংগ্রহ করে। আর কুলদীপ যাদব ছিলেন এশিয়া কাপের “ম্যান অফ দ্যা সিরিজ”। ক্যাপ্টেন রোহিত শর্মার ঝুলিতে এলো এশিয়া কাপের রেকর্ড। সর্বোচ্চ নিম্ন স্কোর টার্গেট করেই ভারতীয় দল ছিনিয়ে নিলো জয়। অক্ষর প্যাটেলের বিকল্প হিসেবে ওয়াশিংটন সুন্দর দলে যোগ দিলেও আজ জেতার আনন্দ ভাগ করে নেওয়া ছাড়া আর বিশেষ কিছু করতে হয়নি তাকে। তবে ফাইনালের দিনে বৃষ্টির পূর্বাভাস থাকলেও এই দিন কেবলই ভারতীয় বোলার দের উইকেটের বর্ষা প্রদর্শিত হয়েছে কলম্বোর আর প্রেমদাস স্টেডিয়ামে।তবে ঘরের মাঠে শ্রীলঙ্কার এই হার এবং সর্ব দ্বিতীয় নিম্ন ওয়ানডে স্কোর চিরস্মরণীয় থাকবে।

সিরাজের কাছে নতমস্তক শ্রীলঙ্কা

বিশ্বকাপের আগে এশিয়া কাপে এতো বড়ো জয় ভারতীয় টিমের কাছে দুর্দান্ত মনোবল বাড়াবে বলেই মনে করা যাচ্ছে। ইনজুরির পরে কে এল রাহুল ও যশপ্রিত বুমরার দুর্দান্ত কামব্যাক, কুলদীপ যাদবের সেরা ফর্ম, বিরাট কোহলি, শুভমন গিলের সেঞ্চুরি, রোহিত শর্মার হাফ সেঞ্চুরি সব মিলিয়ে এশিয়া কাপে ভারতের ইনিংস ছিলো অনবদ্য। আর এই অনবদ্য জয় কে স্মরণ করেই টিম ইন্ডিয়া সামনের ওয়ানডে বিশ্বকাপের প্রদর্শন এমন চমকদার করবে বলেই মনে করা যাচ্ছে।