এশিয়া কাপ ২০২৩ এ সুপার চার এর ম্যাচে পাকিস্তান কে ২৩৮ রানের বিরাট ব্যবধানে পরাজিত করলো ভারত। ওয়ান ডে ফরম্যাটে পাকিস্তানকে সব চেয়ে বড় ব্যবধানে এই প্রথম পরাজিত করলো ভারত। টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় বাবর। প্রথমে ব্যাটিং করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৩৫৬ এর বিরাট পাহাড় সমান স্কোর তৈরি করে ভারত। যার বিরুদ্ধে ব্যাটিং করতে নেমে পাকিস্তান ৩২ ওভারে তোলে মাত্র ১২৮ রান।
এই বিষয়ের জয়ের সাথে সাথেই অধিনায়ক রোহিত শর্মার মুকুটে জুড়লো নতুন রেকর্ডের পালক। রোহিত হলেন প্রথম অধিনায়ক যার অধিনায়কত্বে ভারত পাকিস্তান কে ২০০ বা তার বেশি রানের ব্যবধানে হারিয়েছে। এর আগের মরহুমের শুরুতে ভারত শ্রীলঙ্কা কে ৩১৭ রানের ব্যবধানে হারিয়েছিল । যেটা হলো ওয়ানডে ইতিহাসের সব চেয়ে বেশি ব্যবধানের জয়।
এই ম্যাচে রোহিত শর্মা ভারতকে দেন এক দুর্দান্ত ওপেনিং ইনিংস। নিজের ৫০ তম হাফ সেঞ্চুরি করতে তিনি খরচ করেন মাত্র ৪৯ বল, চারটে ৬ এবং ছয়টি ৪ মেতে তিনি স্কোর করেন ৫৬। এরই সাথে ওই দিনের ম্যাচের সব চেয়ে ছয় মারার পুরস্কারও নিজের ঝুলিতে জমা করেন। ম্যাচের পরে দেওয়া সাক্ষাৎারে রোহিত সঞ্জয় মঞ্জেরেকর বলেন বিরাট এবং রাহুলের ব্যাটিংয়ে তিনি মুগ্ধ এবং সাথেই বৃষ্টি থেকে মাঠ বাঁচানোর জন্য গ্রাউন্ড ম্যান দের তিনি বিশেষ ধন্যবাদ জানিয়েছেন।

আরও খবর
ধর্মশালায় ম্যাচ জিতে সিরিজে কব্জা টিম ইন্ডিয়ার, ঘটলো এই কাকতালীয় ঘটনা !!
সাংসদ হিসেবে খারাপ প্রদর্শনীর জন্য দিল্লী থেকে গৌতম গম্ভীরের টিকিট বাতিল !!
রাজনৈতিক পিচে আউট গৌতম গম্ভীর কি জেতাতে পারবে IPL ২০২৪-এ KKR কে?