কলকাতা: সারা দেশের সাথে বাংলাও ব্যস্ত দিল্লির সিংহাসনের রাজা নির্বাচন করতে। আর তাই সব দলের সাথে সাথে TMC ও তাদের প্রার্থী তালিকা প্রকাশ করেছে। এই তালিকায় কিছু চমকপ্রদ নাম দেখা গেছে, তার মধ্যে অন্যতম হলো প্রাক্তন ভারতীয় ক্রিকেটার ইউসূফ পাঠানের নাম। গুজরাটের বাসিন্দা ইউসূফকে গত ১০ই মার্চ ব্রিগেডের মাঠ থেকে বহরমপুরের প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়।
রাজ্য রাজনীতিতে আমূল পরিবর্তন
২০১৪ সালে যখন ভারতের প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদী শপথ গ্রহণ করেন, তারপর থেকেই দেশ সহ রাজ্য রাজনীতিতে আমূল পরিবর্তন এসেছে। জনগণের স্বার্থে সবসময় বাংলার মুখ্যমন্ত্রীকে দেশের প্রধনমন্ত্রীর সাথে ঠান্ডা যুদ্ধে লিপ্ত হতে দেখা গেছে। আর এই কারণেই গত এক দশক ধরে বাংলার সাধারণ মানুষের মুখে হাসি ধরে রেখেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জনগণকে ভালো রাখতে নিজের দলের কালিমা লিপ্ত সাংসদ ও MLA’দের বাইরের পথ দেখিয়েছেন। অনেক প্রাক্তন MP, MLA দের ধরেছেন টিকিট, যারা আবারো বাংলার মানুষের দুঃখের কথা দিল্লীর রাজার কাছে তুলে ধরবেন। আর তাই বাংলার সবচেয়ে বড় জেলা মুর্শিদাবাদের বহরমপুর থেকে সাংসদ রূপে ইউসূফ পাঠানকে টিকিট দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
বাংলায় পা রাখছেন ভাই ইরফান
যদি আমরা দেশের দুই মানিক-রতনের কথা বলি তবে, সবার আগে যেই দুটি নাম আমাদের মাথায় আসে টা হলো ইরফান – ইউসূফ। যারা ভারতকে বিশ্বের দরবারে এক নতুন পরিচয় করিয়েছে, তাদের অসামান্য প্রতিভা দিয়ে। ২০০৭ টি -২০ বিশ্বকাপ বলুন বা ২০১১ ওয়ানডে বিশ্বকাপ। দুই জায়গাতে বাজিমাৎ করে ভারতের ‘ঝান্ডা উচা’ করে এসেছেন। গত কয়েক বছর আগেই ক্রিকেটের সমস্ত ফরম্যাট থেকে অবসর নিয়েছেন এই দুই ভাই। ইরফানকে স্টার স্পোর্টসের সাথে কমেন্ট্রি করতে দেখা গেলেও মাঝে মধ্যে ইউসূফও হাজির হন এই শো তে। জীবনের দ্বিতীয় ইনিংসের শুরুয়াত করতে যাচ্ছেন ইউসূফ, আর তাই বড় ভাইয়ের সাফল্য কামনা করেই আগামী ৯ই মে বাংলার মাটিতে পা রাখছেন ইরফান। করবেন কয়েকটি রোড শো, সাথে মঞ্চ থেকে দেবেন ভাইকে জেতানোর অনুরোধ।

আরও খবর
টিকিট না পেয়ে আচমকা ইস্তফা দিলেন সায়ন্তিকা বন্দোপাধ্যায় !!
দেশে CAA কার্যকর, বিজ্ঞপ্তি জারি কেন্দ্রের! তিন দেশের ছয় অভিবাসী সম্প্রদায় পাবে নাগরিকত্ব !!
বাংলার ৮টি আসনে সিএএ-র জাদু, মোদি সরকারের মাস্টার স্ট্রোকে পরাজিত সব !!