টিকিট না পেয়ে আচমকা ইস্তফা দিলেন সায়ন্তিকা বন্দোপাধ্যায় !!

লোকসভা ভোট ২০২৪ আসন্ন। পশ্চিমবঙ্গ থেকে মোট ৪২ টি আসনের জন্য ৩০ জন প্রার্থীর নাম ইতিমধ্যেই ঘোষণা করেছে তৃণমূল। ১০ই মার্চ জনসভার মধ্যেই ঘোষিত হলো তৃণমূলের প্রার্থীদের নাম। আর প্রার্থীদের নাম ঘোষণা হওয়ার সাথে সাথেই বেশ কিছু চমক জনসাধারণের সামনে এসেছে। যার মধ্যে অন্যতম হলো বহরমপুর আসন থেকে তৃণমূলের হয়ে টিকিট পেয়েছেন ভারতীয় টিম এর এবং কলকাতা নাইট রাইডার্স কে আইপিএল এর কাপ এনে দেওয়া প্রাক্তন ক্রিকেটার ইউসুফ পাঠান। তালিকা লিস্টে ইউসুফের নাম দেখে স্বভাবতই চমকে গেছেন অনেকেই। সাথে আরো চমকে গেছেন বেশ কিচুজনের নাম না দেখে। আসুন আমরা জেনে নেই সেই সব নাম।

“নায়িকা” বঞ্চিত প্রার্থী তালিকা

তৃণমূলের বসিরহাট আসন থেকে নির্বাচিত প্রার্থী ছিলেন নুসরত জাহান। কিন্তু এবারে তিনি পাননি টিকিট, সাথেই যাদবপুর থেকে টিকিট মেলেনি টলিউডের অন্যতম সেরা অভিনেত্রী তথা সংসদ মিমি চক্রবর্তীর।

টিকিট না পেয়ে গর্জে উঠলেন সায়ন্তিকা

যদিও বিধানসভা ভোটে বাঁকুড়া আসন থেকে লড়ে হেরেছিলেন অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। তবে ভোটে হারলেও অভিনেত্রী সায়ন্তিকা কে ফুল টাইম “তৃণমূল-নেত্রী” করে দেয়। তাঁকে TMC এর রাজ্য সম্পাদক পদে নিযুক্ত করা হয়। তা ছাড়া রাজ্য সংগঠনের তরফে একপ্রকার বাঁকুড়ার পর্যবেক্ষক করে রাখা হয়েছিল সায়ন্তিকাকে।

তাই খুবই আশানুরুপ ভাবে বাঁকুড়া থেকে টিকিট মিলবে সায়ন্তিকার এই নিয়ে এটাই ছিল প্রত্যাশিত। কিন্তু এমনটা হলো না। ব্রিগেডের মঞ্চে অভিষেক ব্যানার্জি যখন তৃণমূল প্রার্থীদের নাম ঘোষণা করেছিলেন তখন কানে ফোন নিয়ে হন হন করে স্টেজ থেকে নেমে যেতে দেখা যায় অভিনেত্রী তথা তৃণমূল নেত্রী সায়ন্তিকা বন্দোপাধ্যায় কে।

প্রার্থী তালিকা ঘোষণার পরেই পদ ছাড়লেন সায়ন্তিকা

প্রার্থী ঘোষণার কিছু ঘণ্টা পরই পদ ছাড়লেন সায়ন্তিকা। সূত্রের খবর, সায়ন্তিকা মঞ্জুসার ডিরেক্টর ও রাজ্য পর্যটন দফতরের ভাইস চেয়ারম্যান, এই দুটি পদ থেকেও সোমবার ইস্তফা দিতে পারেন সায়ন্তিকা। তার ইস্তফা পত্র তিনি সুব্রত বক্সির কাছে জমা দেবেন বলেও জানা গেছে.