ফাঁস হলো রহস্যের, বিজেপির হয়ে তমলুক কেন্দ্র থেকে লড়বেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় !!

৬ই মার্চ ২০২৪ হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নিজের পদ থেকে ইস্তফা দেবেন।  তিনি জানিয়েছিলেন এখন তিনি মানুষের সেবা করতে চান। করতে মাত্র অল্প কিছু কেস আসে যেগুলির বিচার করে তিনি মানুষের সাহায্য করতে পারেন। কিন্তু এবার তিনি বৃহৎ ক্ষেত্রে কাজ করতে চান। নিজের বিচক্ষণ বিচারের জন্য বিখ্যাত বিচারক অভিজিৎ গঙ্গোপাধ্যায়। পশ্চিমবঙ্গে শিক্ষাক্ষেত্রে দুর্নীতি নিয়ে বেশ কয়েকবার কথা বলতে শোনা গেছে অভিজিৎ বাবু কে।  আর সেই কারণেই শাসক দল তৃণমূল দলের পক্ষ থেকে অভিজিৎ বাবু কে সরাসরি চ্যালেঞ্জ করা হয়েছিল যে বিচারকের পদ ছেড়ে রাজনীতি তে যুক্ত হন। এমনকি ভারতীয় জনতা পার্টির সাথে যুক্ত হওয়ার কথা অবধি বলা হয়েছিল।

অভিজিৎ বাবুও সেরকমই কিছুটা ইঙ্গিত দিয়েই বিচারক পদ থেকে ইস্তফা দিচ্ছেন। তিনি নিজে বলেছিলেন যে ৬ই মার্চ আদালতে তার শেষ দিনের কাজ সেরে তিনি সাংবাদিকদের সামনে তার সব কথা জানাবেন। তবে রাজনৈতিক মহলে এমনটা খবর শোনা গেছিলো যে অভিজিৎ বাবু ভারতীয় জনতা পার্টির হয়ে পশ্চিমবঙ্গের তমলুক কেন্দ্র থেকে লোকসভা নির্বাচন ২০২৪ -এ লড়বেন।

তথ্য ফাঁস করলেন শিশির অধিকারী

বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারীর বাবা তথা বিজেপির বয়োজ্যেষ্ঠ নেতা হলেন শিশির অধিকারী। সম্প্রতি তার একটি ফোন কলের অডিও সোশ্যাল মিডিয়া প্লাটফর্মে ভাইরাল হয়েছে। যেখানে একজন তাকে প্রশ্ন করছে যে আপনার দুই সন্তান ভোটের টিকিট পেয়েছেন। আপনার ছোটো ছেলে কাঁথি থেকে টিকিট পেলেন। এবং শুভেন্দু অধিকারী তমলুক থেকে বিজেপির টিকিট পেলেন। তখন এই প্রশ্নের উত্তরে শিশির বাবুকে তৎক্ষণাৎ জবাব দিতে শোনা যায় যে তমলুক থেকে মোটেই শুভেন্দু বাবু টিকিট পাননি। বরং তমলুক থেকে টিকিট পেয়েছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় মহাশয়।

এই অডিওর সত্যতা যদিও যাচাই করা হয়নি। কিন্তু যদি এই অডিও টিকে সত্য বলে ধরে নেওয়া হয় তাহলে একথা প্রমাণ হয় যে তমলুক কেন্দ্র থেকে বিজেপির হয়ে ভোট লড়বেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় মহাশয়।