দিদি নম্বর ওয়ানে মমতা আসতেই রচনাকে দিলেন এই বড়ো অফার !!

সম্প্রতি অভিনেত্রী রচনা ব্যানার্জি সঞ্চালিত অনুষ্ঠান দিদি নম্বর ওয়ানে বিশেষ অতিথি হিসেবে এসেছিলেন বাংলার দিদি নম্বর ওয়ান অর্থাৎ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার সাথে আরো এসেছিলেন সৌরভ গাঙ্গুলীর স্ত্রী বিখ্যাত নৃত্য শিল্পী ডোনা গাঙ্গুলী, সঙ্গীত শিল্পী অরুন্ধতী হোম চৌধুরী এবং শ্রীরাধা রায়।

দিদি নম্বর ওয়ান বাংলা টেলিভিশনের অত্যন্ত জনপ্রিয় একটি অনুষ্ঠান যেখানে বাংলার বিভিন্ন মহিলারা অংশগ্রহণ করেন সাথেই জীবনের বিভিন্ন অভিজ্ঞতার গল্প শেয়ার করেন। আর সেখানেই এসে মমতা বন্দ্যোপাধ্যায়ও তুলে ধরলেন তার জীবনের অজানা সব কথা। মমতা  জানান যে কিভাবে তার বাবা মারা যাওয়ার পরে তাকেই ধরতে হয়েছিলো সংসারের হাল। কি কি কাজ করেছেন কঠোর পরিশ্রমের সাথে সেসব কিছু জানান। আর এসব জানার পরেই রচনা বন্দোপাধ্যায় হয়ে ওঠেন আপ্লুত।  রচনা বলেন তার জীবনের শ্রেষ্ঠ পাওনা এটা যে মমতা দিদি নম্বর ওয়ান এর মঞ্চে উপস্থিত আছেন।

মমতা এসে রচনাকে দিলেন এই অফার

বাংলায় দুই দিদির জয় জয়কার হয় সর্বদাই। এক হলেন মমতা দিদি আরেক হলেন রচনা দিদি। দিদি নম্বর ওয়ানের মঞ্চে রচনা মমতা বন্দ্যোপাধ্যায় কে দিদি নম্বর ওয়ানের সম্বর্ধনা জানতে গেলে মমতা বলেন যে এই স্বীকৃতি তোমাকেই মানায়। তুমিই হলে বাংলার সের দিদি নম্বর ওয়ান।

দিদি নম্বর ওয়ান অনেক দিন ধরেই বাংলা টেলিভিশনে প্রচারিত হয়। কিন্তু এর আগে কখনোই মমতা বন্দ্যোপাধ্যায় শো তে উপস্থিত হননি। কিন্তু এই প্রথম তিনি উপস্থিত হলেন। যার থেকে সকলের ইঙ্গিত এদিকেই যাচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রভাবে মুগ্ধ হয়ে অভিনেত্রী রচনা বন্দোপাধ্যায় তৃণমূলে যোগ দেবেন।  আর শুধু যোগ দেবেন এমন টাই নয়, বরং সূত্রের খবর এই যে তৃণমূল এর হয়ে লোকসভা নির্বাচন ২০২৪ এ লড়তে পারেন রচনা। একটি সংবাদ মাধ্যমের অনলাইন পোর্টালের কমেন্টে কিছু মানুষ কমেন্ট করে জানিয়েছেন যে তাদের মতে রচনা হয়তো সাউথ কলকাতা অথবা তমলুকের হয়ে নির্বাচনে দাঁড়াতে পারেন। যদিও এই বিষয়ে এখনো কোনো প্রকাশ্য খবর জানা যায়নি।

ভোটের আগে তৃণমূলের বেশ কিছু নেতা দল ছেড়ে গিয়েছেন। আবার অনেকের বাড়িতে ইডি হানা দেওয়ায় কারাগার বাস প্রাপ্তি ঘটেছে। সেই সব বড়ো ধককার মাঝে রচনা ব্যানার্জির মতন একজন বিখ্যাত এবং মানুষের পছন্দের অভিনেত্রী যদি তৃণমূলের হয়ে ভোট দাঁড়ান তাহলে তা বেশ লাভজনক হবে বলেই মনে করা হচ্ছে।