ঝাড়খণ্ডের দুমকা জেলা থেকে উঠে আসছে একটি অপরাধের খবর। যা ইতিমধ্যেই চাঞ্চল্য সৃষ্টি করেছে। একজন বিদেশী মহিলা যিনি স্পেন থেকে এসেছেন, তাকে আট থেকে দশ জন পুরুষ মিলে গণধর্ষণ করে। তথ্য অনুসারে, নির্যাতিতা তার স্বামীর সাথে বাইকে করে বেরিয়েছিল। তিনি দাবি করেন সেই সময় বাইকে করে প্রায় ৮ থেকে ১০ জন লোক তাদের বাধা দেয় এবং অপরাধ করার জন্য একটি নির্জন স্থানে তাকে টেনে নিয়ে যায়।
একটি মিডিয়া চ্যানেল এর সাথে কথা বলার সময়, দুমকার এসপি পিতাম্বর সিং খেরওয়ার বলেছেন যে তারা তিনজনকে আটক করেছে এবং আরও তদন্ত চলছে। তিনি বলেন, “রাত সাড়ে ১০টা থেকে ১১টা নাগাদ ওই নারী একটি পুলিশ ভ্যান থামায় যেটি সাহায্যের জন্য এলাকায় টহলরত ছিল। মহিলার শরীরে বেশ কিছু ক্ষত ছিল। যেই কারণে পুলিশ সদস্যরা তাকে হাসপাতালে নিয়ে যায় যেখানে সে ডাক্তারদের জানায় যে তাকে গণধর্ষণ করা হয়েছে। আমরা মামলাটি খতিয়ে দেখছি।”
তিনি আরও জানান, তারা নির্যাতিতার ডাক্তারি পরীক্ষা করাচ্ছেন। তিনি বলেন, তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।
খবরটি মিডিয়াতে ছড়িয়ে পরার পরে অনেক মানুষ প্রশ্ন তুলছেন এই দেশের সিকিউরিটি নিয়ে। দেশে বেড়াতে এসে অন্য সকল মানুষেরা কতটা সুরক্ষিত সেই বিষয়ে উঠছে কথা। ভারতবর্ষ সম্পর্কে বিদেশে কি বার্তা ছড়িয়ে যাবে তাই নিয়েও কথা উঠছে।
তবে এই স্প্যানিশ দম্পতি সম্পর্কে, পুলিশের এসপি বলেছিলেন যে প্রশাসনের কাছে তাদের দুমকা ভ্রমণ বা তারা যে জায়গায় ক্যাম্পিং করেছিল সে সম্পর্কে কোনও তথ্য নেই। পুলিশ আরও বিস্তারিত তথ্য সংগ্রহ করছে, এই বিষয়ে” তিনি বলেন। তাই তাদের সুরক্ষা দেওয়ার সম্পর্কেও তারা অবগত ছিলেন না বলেই বোঝাতে চেয়েছেন তিনি।
(যৌন নিপীড়ন সংক্রান্ত মামলায় সুপ্রিম কোর্টের নির্দেশনা অনুযায়ী তার গোপনীয়তা রক্ষার জন্য ভিকটিমটির পরিচয় প্রকাশ করা হয়নি)

আরও খবর
টিকিট না পেয়ে আচমকা ইস্তফা দিলেন সায়ন্তিকা বন্দোপাধ্যায় !!
দেশে CAA কার্যকর, বিজ্ঞপ্তি জারি কেন্দ্রের! তিন দেশের ছয় অভিবাসী সম্প্রদায় পাবে নাগরিকত্ব !!
বাংলার ৮টি আসনে সিএএ-র জাদু, মোদি সরকারের মাস্টার স্ট্রোকে পরাজিত সব !!