টলিউড ইন্ডাস্ট্রিতে বিবাহ, প্রেম এসবের গল্প যেনো ক্রমশই লেগে চলেছে। মাত্র কদিন আগেই অভিনেতা বিধায়ক কাঞ্চন মল্লিক আর অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজ এর আইনি বিবাহ নিয়ে আলোচনার ঝড় উঠেছিল। আবার তাদের সামাজিক বিবাহ অনুষ্ঠিত হবে মার্চ মাসের ৬তারিখে। কিন্তু মার্চ মাসের ৬ তারিখের আগেই টলিউড ইন্ডাস্ট্রিতে আরো একটি বিবাহ অনুষ্ঠান সম্পাদিত হতে চলেছে। কাঞ্চন মল্লিক এর তৃতীয় সামাজিক বিয়ের আগেই গায়ক অনুপম রায় সারতে চলেছেন তার আইনত তৃতীয় বিয়ে।

এর আগে অনুপমের দ্বিতীয় বিয়ে ছিল গায়িকা সামাজিক কর্মী পিয়া চক্রবর্তী কে। কিন্তু পিয়া অন্য কারোর সঙ্গে বেঁধেছেন ঘর। অনুপমের দীর্ঘদিনের বন্ধু অভিনেতা তথা পরিচালক পরমব্রত চট্টোপাধ্যায় এর গল্পের নায়িকা এখন পিয়া। তবে অনুপম এর ম্যারেটিয়াল স্ট্যাটাস কি তবে? তিনি কি বিরহে আছেন? আজ্ঞে না অনুপম বিরহে নয় আছেন প্রেমে।

পিয়া-পরম বিয়ের সময় অনুপম সোশ্যাল মিডিয়াতে এসে গেয়েছিলেন “কেমন যেনো আলাদা আলাদা লাগে” তখন সবাই কমেন্ট করেছিল হয়তো নিজের জীবনে অ্যাপ্লাই করবেন বলেই এই গানটা লিখেছিলেন অনুপম। কিন্তু ওসব এখন অতীত। আবারো বিবাহ বন্ধনে বাঁধতে চলেছেন অনুপম।

আগামী ২রা মার্চ এক গায়িকা কে বিয়ে করতে চলেছেন সুরকার তথা গায়ক অনুপম রায়। প্রশমিতা পাল নামের একজন গায়িকার সাথেই হতে চলছে অনুপমের তৃতীয় বিয়ে। যদিও প্রেম বা তাদের বিয়ে এসব কোনো কিছু নিয়েই বেশি খোলাখুলি প্রকাশ করেননি অনুপম বা তার হবু স্ত্রী। কিন্তু ফেব্রুয়ারী অর্থাৎ প্রেমের মাসেই নিজের বিয়ের সুখবর সামনে এনেছেন অনুপম।

তবে বিশেষ কোনো বড়সড় অনুষ্ঠান করছেন না অনুপম তার বিয়ে নিয়ে। আইনত ভাবেই কেবল সারবেন বিয়ে। বেশি জাঁকজমক করে বিয়ে সারবেন না তারা।

আরও খবর
বাংলায় পা রাখছেন ইরফান পাঠান, ভাই ইউসুফের হয়ে করবেন প্রচার !!
টিকিট না পেয়ে আচমকা ইস্তফা দিলেন সায়ন্তিকা বন্দোপাধ্যায় !!
দেশে CAA কার্যকর, বিজ্ঞপ্তি জারি কেন্দ্রের! তিন দেশের ছয় অভিবাসী সম্প্রদায় পাবে নাগরিকত্ব !!