“সেই তো একটা বুড়োকেই বিয়ে করছেন..”, কটাক্ষ শুনতে হলো কাঞ্চন পত্নী শ্রীময়ী কে!!

গত ১৪ই ফেব্রুয়ারি আইনত ভাবে বিয়ে করেছেন অভিনেতা বিধায়ক কাঞ্চন মল্লিক এবং শ্রীময়ী চট্টরাজ। আগামী ৬ই মার্চ তাদের সামাজিক বিয়ে। এই নিয়ে তিন নম্বর বিয়ে সারতে চলেছেন কাঞ্চন। দীর্ঘদিনের প্রেমিক, গুরু তথা বন্ধু কে বিয়ে করতে চলেছেন শ্রীময়ী।

যবে থেকেই তাদের সম্পর্কের খবর সামনে এসেছে তবে থেকেই কটাক্ষের শিকার হচ্ছেন দুজন। কিন্তু তাতে কার কি। লোক জনকে বুড়ো আঙুল দেখিয়ে দিব্যি ঘুরে বেড়াচ্ছেন কাঞ্চন আর শ্রীময়ী।

তাদের বিয়ের দিন ৬ই মার্চ আসতে আর মাত্র দিন কয়েক বাকি। তারই আগে নিরিবিলিতে সমুদ্র সৈকতে সময় কাটাতে চলে গেছেন হবু দম্পতি (যদিও আইনত তারা স্বামী স্ত্রী)।

সমুদ্র সৈকত থেকেই কাঞ্চনের শ্রীময়ী  হটনেস ওভারলোডেড ছবি পোস্ট করেছেন নিজের সোশ্যাল মিডিয়াতে। ছবি গুলি তার রূপের আগুনে ঝলসে পরছে।

তবে এই রূপের আঁচ সমৃদ্ধ ছবির জন্যই কটাক্ষ শুনতে হলো শ্রীময় কে। নেট নাগরিকরা নানাবিধ  কমেন্ট করেছেন। শ্রীময়ীর ছবিতে কেউ  লিখেছেন  “এতো রূপের আঁচে কি হবে, সেই তো একটা বুড়ো কেই বিয়ে করছেন।” কেউ বা লিখেছেন  “কাঞ্চন দাদু কোথায়?”। আবার অনেকে তার চেহারা নিয়েও কমেন্ট করেছেন। কেউ বলছেন “ময়দার বস্তা”, আবার কেউ বা বলছেন এতো মোটা হলেন কীকরে”।

যদিও এসব কটাক্ষের কোনো কিছুরই উত্তর শ্রীময়ী দেননি। তিনি কেবল ব্যস্ত তার নতুন জীবন উপভোগ করতে। ১৪ই ফেব্রুয়ারি তিনি নিজের করে পেয়েছেন তার ভ্যালেন্টাইন কে। তার সাথেই এমন একান্ত সময় কাটাতে ব্যস্ত তিনি।