তৃণমূল এখনও হাত না বাড়ালেও কংগ্রেস বললো জোটের জন্য দরজা খোলা আছে !!

প্রবীণ তৃণমূল কংগ্রেস (টিএমসি) নেতা ডেরেক ও’ব্রায়েন শুক্রবার বলেছেন যে পশ্চিমবঙ্গের সমস্ত ৪২টি লোকসভা আসন, আসামের কিছু আসন এবং মেঘালয়ের একটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করার বিষয়ে তার দলের অবস্থানে কোনও পরিবর্তন নেই। ডেরেক ও’ব্রায়েনের এই বক্তব্য  খবরের মধ্যে আসায় স্পষ্ট হচ্ছিলো যে, কংগ্রেস শীঘ্রই তৃণমূল কংগ্রেসের সাথে আসন চুক্তি চূড়ান্ত করবে। একই সময়ে, কংগ্রেস বলেছে যে তাদের দরজা সবসময় টিএমসির জন্য খোলা রয়েছে।

ডেরেক এর কথায় এটাও স্পষ্ট হচ্ছিলো যে তৃণমূল এখনও কোনো ভাবেই ৪২ আসনের একটিতেও সমঝোতা করত চায়না। অবশ্য তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় অবশ্য বাংলায় জোট না হওয়ার জন্য বামেদের দুষেছিলেন। তিনি স্পষ্ট বলেছিলেন, ‘আমি ইন্ডিয়া জোটের নামকরণ করেছিলাম। কিন্তু, বৈঠকে গিয়ে যোগ্য সম্মান পাই না।’

কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের এই দাবি কে খারিজ করেছেন কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী এবং বাম দলের একাংশ নেতা।

জয়রাম রমেশ বলেছেন – তৃণমূলের সঙ্গে আলোচনা চলছে…

কংগ্রেসের সাধারণ সম্পাদক জয়রাম রমেশ, যিনি ভারত জোড়া ন্যায় যাত্রায় অংশ নিয়েছিলেন, বলেছিলেন যে ‘টিএমসির সাথে এখনও আলোচনা চলছে। টিএমসির জন্য আমাদের দরজা সবসময় খোলা। টিএমসি আরও বলেছে যে তারা ভারত জোটকে শক্তিশালী করতে চায় এবং সবচেয়ে বড় উদ্দেশ্য হল বিজেপিকে পরাজিত করা… আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে অনেক সম্মান করি। সবমিলিয়ে বাংলার ৪২টি আসনে ইন্ডিয়া জোট এখনও বিশ বাঁও জলে। উত্তর-পূর্বাঞ্চল নিয়ে তৃণমূল-কংগ্রেস কি আলোচনার টেবিলে ফিরবে? সেই নিয়েও এখনও প্রশ্ন অব্যাহত।