আধার কার্ড বন্ধ হলে করতে হবে হোয়াটসঅ্যাপ, চালু করবেন মমতা বন্দ্যোপাধ্যায় !! 

ভোটের সুবিধা যাতে মানুষ না পেতে পারেন তার জন্য অধার কার্ড বাতিল করছে কেন্দ্রীয় বিজেপি সরকার। এমনই অভিযোগ আনেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানান ভোটের আগে মানুষকে বিব্রত করতে নাকি এমন করছে কেন্দ্র। জামালপুরে নাকি ৫০ জনের আধার কার্ড লিংক কেটে ফেলা হয়েছে, অন্যান্য জেলা গুলি যেমন বর্ধমান, বীরভূম ইত্যাদি জায়গায় ও আধার কার্ড এর লিঙ্ক কেটে ফেলা হবে।

যদিও মুখ্যমন্ত্রীর অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলেই জানিয়েছেন বিজেপি নেতা সজল ঘোষ। তিনি বলেছেন মুখ্যমন্ত্রী সাধারণ মানুষকে বিভ্রান্ত করার জন্যে এমন অভিযোগ এনেছেন। সঠিক KYC জমা না পরলে ব্যাংক এর পরিষেবাও কিছুদিন বন্ধ হয়ে যায়। তেমনি হয়তো কিছু হয়েছে। আর মুখ্যমন্ত্রী সেটাকে নিয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন।

অন্যদিকে মুখ্যমন্ত্রী জানিয়েছেন আধার কার্ড বাতিল হলেও কোনো রকম সুযোগ সুবিধে থেকে বঞ্চিত হবেন না সাধারণ জনগন। সরকারি সব রকম সুবিধে এবং সাথেই ব্যাংক এর সুবিধেও পাবেন মানুষজন। এসবের জন্যেই তিনি নতুন ব্যবস্থাও চালু করেছেন।

চালু হলো নতুন হোয়াটসঅ্যাপ নম্বর

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা অনুযায়ী কেন্দ্র থেকে আধার কার্ড পরিসেবা ভোটের আগে ইচ্ছাকৃত ভাবে বন্ধ করে দেওয়া হচ্ছে। বিজেপি এই অভিযোগ ভিত্তিহীন বলে মানলেও মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু ব্যবস্থা আগে থেকেই নিয়ে রেখেছেন। সূত্রের খবর তিনি কেন্দ্র কে চিঠি পাঠিয়েছিলেন আগেই যে আধার কার্ড পরিসেবা বন্ধ হয়ে যাচ্ছে অনেকেরই, কেন্দ্র থেকে পাল্টা জবাব দেওয়া হয় তথ্য প্রযুক্তিগত ত্রুটির কারণেই নাকি এমনটা হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় অবশ্য নবান্ন থেকে হেল্প লাইন নম্বর চালু করেছেন। আধার কার্ড বন্ধ হলে যেটায় জানাতে হবে। নবান্নের দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরটি হল ৯০৮৮৮৮৫৫৪৪। অন্য দিকে, একটি পোর্টালও  চালু করেছেন তারা। পোর্টালটির ঠিকানাটি হল ‘https://রাজ্যেরআধারসমস্যার.com’ । যদিও পোর্টালটি এই প্রতিবেদন প্রকাশ হওয়ার সময় পর্যন্ত চালু হয়নি।