এক ফুল দো মালী তো শুনছেন, কিন্তু এখন সিন অন্য। অভিনেতা তথা বিধায়ক কাঞ্চন মল্লিকের ক্ষেত্রে মালী তিনি একজনই। কিন্তু ফুল এক নয়, দুই নয় বরং তিন তিনজন। ৫৩ বছর বয়সী অভিনেতা বিধায়কের প্রথম স্ত্রী অনিন্দিতা দাস। যাকে প্রথম বিয়ে করেছিলেন কাঞ্চন। ভক্ত অনিন্দিতার সাথে প্রথম বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া কাঞ্চনের সম্পর্ক কিন্ত টেকেনি সম্পর্ক মোটেই। দেড় দশক আগের করা কাঞ্চনের এই বিবাহ থেকে ডিভোর্স নেন তিনি। তারপরেই জীবনে আসে কাঞ্চনের দ্বিতীয় ফুল। অর্থাৎ অভিনেত্রী পিংকি ব্যানার্জী। ২০১১ সালে পিংকির সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন কাঞ্চন। মনে করা হয়েছিলো এই সম্পর্ক দীর্ঘস্থায়ী হবে। হ্যাঁ, মোট তেরো বছর দীর্ঘ এই বিবাহিত জীবনের অবসান ঘটে ২০২৪ সালের ১০ই জানুয়ারি।
পিংকির সাথে বিবাহিত সম্পর্কে থাকাকালীনই কাঞ্চনের জীবনে আসেন শ্রীময়ী চট্টোরাজ। প্রায় হাঁটুর বয়সী শ্রীময়ী চট্টোরাজ এর সাথে পরকীয়ায় লিপ্ত হন উত্তরপাড়ার তৃণমূল বিধায়ক অভিনেতা কাঞ্চন মল্লিক। ২০২১ নির্বাচনের সময় থেকেই কাঞ্চনের সর্বক্ষণের সঙ্গী হতে থাকেন প্রেমিকা শ্রীময়ী চট্টোরাজ। কিন্তু কাঞ্চন বা শ্রীময়ী কেউই কিন্তু মানতে রাজী ছিলেন না যে তাদের মধ্যে কোনো রকম বিবাহ বহির্ভূত সম্পর্ক আছে। বরং বারংবার কাঞ্চনকে নিজের গুরু, বন্ধু এসব বলেই সম্মধন করে এসেছেন অভিনেত্রী শ্রীময়ী চট্টোরাজ। তবে কাঞ্চনের দ্বিতীয় স্ত্রী পিংকির অভিযোগ ছিল যে কাঞ্চন তাকে ছেড়ে পরকীয়ায় লিপ্ত আছেন। আর বুঝতে পেরেই কাঞ্চন এবং তার একমাত্র ছেলে ওশ এর হাত ধরে সংসার ছেড়ে বেরিয়ে আসেন পিংকি।
এই কারণে কাঞ্চনের প্রেমে পরে নারীরা..
প্রথম স্ত্রী অনিন্দিতার সাথে তখন তার বিবাহ বিচ্ছেদ ঘটে গেছে। তখনই “সংসার সুখী হয় রমণীর গুণে” সিরিয়ালের সেটে পরিচয় কাঞ্চন পিংকির। রোগা লিকলিকে শরীর, আদতে নেই কোনো সুপুরুষ সুলভ আচরণ। তাও কেনো অনিন্দিতার গমনের পরেই পিংকি পরলেন কাঞ্চনের প্রেমে? এই প্রশ্নের উত্তরে একটি সাক্ষাৎকারে পিংকি জানান, যেই সিরিয়ালের সেটে তাদের পরিচয় সেই সেটেই শুটিংয়ের ফাঁকে কাঞ্চন কে সিগারেট খেতে দেখেন পিংকি। যেটা দেখে তিনি বলেন যে এসব ছাইপাশ খাবেন না মোটেই। আর সেকথাই কাঞ্চনের ভালো লেগে যায়। সাথেই কাঞ্চনের বুদ্ধিদীপ্ত দুটি চোখ আছে যেই দিকে তাকিয়ে গলে যান পিংকি। আর সেই কারণেই হয়তো কেবল পিংকিই নয় হয়তো তার পরেও অন্যান্য নারীরাও প্রেমে পরেন কাঞ্চনের।

আরও খবর
বাংলায় পা রাখছেন ইরফান পাঠান, ভাই ইউসুফের হয়ে করবেন প্রচার !!
টিকিট না পেয়ে আচমকা ইস্তফা দিলেন সায়ন্তিকা বন্দোপাধ্যায় !!
দেশে CAA কার্যকর, বিজ্ঞপ্তি জারি কেন্দ্রের! তিন দেশের ছয় অভিবাসী সম্প্রদায় পাবে নাগরিকত্ব !!