দেবের পথে হাঁটছেন মিমি, এই গুরুত্বপূর্ণ পদ থেকে দিলেন ইস্তফা !!

Mimi Chakraborty

সম্প্রতি বাংলা রাজনীতি যেই বিষয় নিয়ে উত্তেজিত ছিলো তা হলো অভিনেতা তথা সাংসদ দেবের ইস্তফা পর্ব। অভিনেতা তার দীর্ঘ দশ বছরের রাজনীতি জীবনে ইতি টানতে চলেছেন এমনটাই জল্পনা হয়েছিলো। আবার তারও এক সপ্তাহ যেতে না যেতেই নতুন জল্পনার বিষয় উপচে পরলো অভিনেত্রী মিমি চক্রবর্তী কে নিয়ে। আচমকাই যাদবপুর লোকসভার তারকা-সাংসদ মিমি চক্রবর্তী রোগী কল্যাণ সমিতির চেয়ার পার্সনের পদ ছাড়লেন যাদবপুর লোকসভার তারকা-সাংসদ । ইতিমধ্যে এ নিয়ে শোরগোল শুরু হয়েছে।

“..আমার সাংসদ পদের মেয়াদ শেষ..” লিখেছেন মিমি

সাংসদ তথা নায়িকা মিমি চক্রবর্তী পশ্চিমবঙ্গের নলমুড়ি আর জিরানগাছা ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের রোগী কল্যাণ সমিতির চেয়ারপার্সনে ছিলেন। যেই পদ থেকে বেরিয়ে আসতে তিনি ইস্তফা পত্র জমা দেন।  ইস্তফাপত্রে সাংসদ লিখেছেন, ‘‘২০১৯ থেকে ’২৪ পর্যন্ত আমার সাংসদ পদের মেয়াদ শেষ হয়ে যাচ্ছে। আপনাদের যে সমর্থন আমি পেয়েছি, তার জন্য অসংখ্য ধন্যবাদ। আমি চেয়ারপার্সন হিসাবে চিকিৎসক, নার্স এবং সর্বোপরি রোগীদের কল্যাণার্থে কাজ করার সর্বোচ্চ চেষ্টা করেছি।’’

দেবের পথেই হাঁটছেন মিমি

মাত্র সপ্তাহ খানেক আগেই ঘাটালের তারকা সাংসদ দেব কে নিয়ে জল্পনার ঝড় উঠেছিল। আবার এরই মাঝে মিমি চক্রবর্তী দিলেন রোগী কল্যাণ সমিতি থেকে ইস্তফা পত্র। এখন কথা উঠছে লোকসভা ভোটের আগের কি অভিনেত্রী সাংসদ দলত্যাগ করবেন? যদিও দেবের দলত্যাগ প্রসঙ্গের কথা উঠলে দেখা যায় তিনি দফায় দফায় তৃণমূলের সর্বভারতীয় সম্পাদক অভিষেক ব্যানার্জির সাথে এবং তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এর সাথে বৈঠক করেন । যার পরে সাক্ষাৎকারে তাকে বলতে শোনা যায় তিনি রাজনীতি ছাড়তে চাইলেও রাজনীতি তাক ছাড়বে না। এবং তার রাজনৈতিক জীবনের ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় এর বচনের অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। কিন্তু এখন অভিনেত্রী সাংসদ  মিমি কেনো এই পথে হাঁটলেন তা তো তিনিই জানাতে পারবেন।