কে এই সানা জাভেদ? যিনি শোয়েব মালিকের সাথে বিয়ের জন্য প্রথম স্বামীর সঙ্গে ডিভোর্স করেন !!

তৃতীয়বার বিয়ে করলেন পাকিস্তানি ক্রিকেটার শোয়েব মালিক। বেশ কিছুদিন ধরেই শোয়েব ও তার দ্বিতীয় স্ত্রী সানিয়া মির্জার মধ্যে বিবাহবিচ্ছেদের গুঞ্জন শিরোনামে ছিল। সানিয়ার সঙ্গে ডিভোর্সের খবর নিশ্চিত না করেই তৃতীয়বার বিয়ে করে সবাইকে চমকে দিয়েছেন শোয়েব। সানিয়া এবং শোয়েবের বিয়ে নিয়ে যেখানে গোটা ভারত ও পাকিস্তান দুই দেশ চিন্তিত ছিলো। এমনকি বলা হচ্ছিলো ১৯৪৭ সালে দুই দেশ আলাদা হলেও সানিয়া এবং শোয়েবের বিয়ে দুই দেশ কে আবার একটার সূত্রে বেঁধে দিতে পারে। কারণ সানিয়া ছিলেন সেই সময়ের ভারতের টেনিস তারকা এবং অন্যদিক শোয়েব বিখ্যাত পাকিস্তানি ক্রিকেটার। তবে কদিন ধরেই আসছিল তাদের ডিভোর্সের খবর, আর এর মাঝেই এলো শোয়েবের নতুন বিয়ের খবর। যাতে কার্যতই অবাক সকলে।

চারহাত এক করেছেন সানা-শোয়েব

পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী সানা জাভেদকে তৃতীয়বার বিয়ে করেছেন শোয়েব মালিক। শনিবার সানার সঙ্গে নিকাহের ছবি শেয়ার করে তৃতীয় স্ত্রীর সঙ্গে বিশ্বের পরিচয় করিয়ে দিয়েছিলেন শোয়েব। বিয়ের ছবিগুলোতে একে অপরের প্রেমে ডুবে থাকতে দেখা গেছে এই জুটিকে। শুধু তাই নয়, বিয়ের পরপরই সানা তার স্বামী শোয়েবের পদবিও গ্রহণ করেন।

সানিয়া মির্জাকে ডিভোর্স দিয়েছেন

শোয়েবের বিয়ের ছবি সোশ্যাল মিডিয়ায় সামনে আসার সাথে সাথে সবাই তার তৃতীয় স্ত্রী সানা জাভেদের সম্পর্কে জানতে মরিয়া হয়ে উঠেছিল। তো চলুন আপনাদের বলি কে সানা জাভেদ…

পেশায় অভিনেত্রী সানা

৩০ বছর বয়সী সানা জাভেদ পাকিস্তানের একজন বিখ্যাত অভিনেত্রী। অনেক জনপ্রিয় ধারাবাহিকে কাজ করেছেন। ২০১২ সালে টিভি শো ‘শেহর-ই-জাত’ দিয়ে তার ক্যারিয়ার শুরু করেন এই অভিনেত্রী। এরপর ‘কাহানি’, ‘রোমিও ওয়েডস হির’, ‘রুসওয়াই’, ‘ড্যাঙ্ক’ এবং ‘দার খুদা সে’-এর মতো সিরিয়াল দিয়ে তিনি বিখ্যাত হয়েছিলেন।

টিভি শো ‘অ্যা মুশত-এ-খাক’ থেকে সানা পাকিস্তানের পাশাপাশি ভারতেও জনপ্রিয়তা পান। এই সিরিয়ালটি ভারতে খুব পছন্দ হয়েছিল। আজকাল এই অভিনেত্রীকে টিভি শো ‘সুকুন’-এ দেখা যাচ্ছে। এই ডেইলি সোপ-এ আন্না চরিত্রের জন্য সানা অনেক ভালোবাসা পাচ্ছেন।

টেকেনি প্রথম সংসার

আমরা আপনাকে জানাই যে, এটি কিন্তু সানা জাভেদ এর প্রথম বিয়ে নয়। সানার এটি দ্বিতীয় বিবাহ। শোয়েব মালিকের প্রেমে পড়ার আগে গায়ক ওমর জাসওয়ালের প্রেমে পড়েছিলেন সানা জাভেদ। সানা উমরকে ২০২০ সালের অক্টোবরে বিয়ে করেন। বিয়ের পরপরই তাদের মধ্যে কলহের খবর ছড়িয়ে পড়ে। এর পরে, এই দম্পতি ২০২৩ সালের নভেম্বরে বিবাহবিচ্ছেদ নিয়ে চিরতরে আলাদা হয়ে যান।