দ্বিতীয় সুপার ওভারে আফগানিস্তানকে ১০ রানে হারিয়ে তৃতীয় টি-টোয়েন্টি জিতেছে ভারত। এই ম্যাচে প্রথমে খেলে ভারতীয় দল ২০ ওভারে ২১২ রান করেছিল। জবাবে আফগানিস্তানও নির্ধারিত ওভারে ২১২ রান করে এবং ম্যাচটি টাই হয়। এরপর সুপার ওভার খেলা হয়। সুপার ওভারে আফগানিস্তান প্রথমে খেলে ১৬ রান করে। জবাবে টিম ইন্ডিয়া মাত্র ১৬ রান করতে পারে। প্রথম সুপার ওভার টাই হলে ম্যাচের ফলাফল নির্ধারণের জন্য দ্বিতীয় সুপার ওভার খেলা হয়। এতে ভারত ১১ রান করে এবং আফগানিস্তান দল মাত্র এক রান করতে পারে। এভাবে ৩-০ ব্যবধানে সিরিজ জিতে নেয় ভারতীয় দল। টি-টোয়েন্টি আন্তর্জাতিকে ৯ম বারের মতো কোনো দলকে ক্লিন সুইপ করেছে ভারত। এর ফলে ভারত সর্বাধিক সংখ্যক ক্লিন সুইপ করার রেকর্ড পেল।
আফগান টিম ক্লিন সুইপ
এদিনের ম্যাচটি টি টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে একটি অন্যতম নজির গড়া ম্যাচের মধ্যে একটি ছিল। ভারতীয় টিম প্রথমে ব্যাট করতে নামলে রোহিত শর্মা দুইটি চার মারেন, কিন্তু দুইটি লেগ বাই হওয়ায় তার রানের খাতা কিন্তু খোলে না। এরই মধ্যে আবার তার সহ ওপেনার তরুণ ক্রিকেটার জয়সোয়াল সহ বিরাট কোহলি, শিবম দুবে এবং সঞ্জু স্যামসন এনাদের সকলের মাঠে স্থায়িত্ব মাত্র মিনিট খানেকের ছিলো। ২২ রানে টিম ইন্ডিয়া তাদের চারটি উইকেট হারিয়ে ফেলেছিল। এক মুহূর্তের জন্য মনে হয়েছিলো ৫০ রানের মধ্যেই না খাতা গুটিয়ে ফেলে ভারত। এর পরেই হয় চমৎকার। যা দেখার জন্য হয়তো সকল দর্শকরা প্রস্তুত ছিলেন না। মাঠে এলেন রিংকু সিং। রোহিত শর্মা রিংকুর সাথে জুটি বানিয়ে গড়ে ফেললেন রেকর্ড। ১৯০ রানের রেকর্ড পার্টনারশিপ তৈরি করলেন দুজনে। যেখানে রোহিত করেছেন ১২১ রান মাত্র ৬৯ বল খরচ করে। অন্যদিকে রিংকু করলেন ৬৯ রান। নিজের টি টোয়েন্টি কেরিয়ারের পঞ্চম সেঞ্চুরি টিও করেছেন এদিন রোহিত।
সিরিজ জুড়ে রিঙ্কু-দুবে’র জয়গান
ইন্ডিয়ার স্কোর ২১২ তে পৌঁছলেও ওদিকে আফগান টিমও কিন্তু অনবদ্য পারফর্ম্যান্স করে ২১২ রান করে ম্যাচ টি টাই করে ফেলে। আর তারপরেই হয় পর পর দুইটি সুপার ওভার। একটি সুপার হতে তবুও দেখা গেলেও একটি ম্যাচে পরপর দুটি সুপার ওভার হতে সচরাচর দেখা যায় না। ক্রিকেট সর্বদা সুপার ওভার দেখতে চাওয়া প্রাক্তন ক্রিকেটার তথা বর্তমান ধারাভাষ্যকার পার্থিব প্যাটেল অবধি এদিন বললেন যে আর যেনো সুপার ওভার না হয় কারণ বাড়ি তো যেতে হবে নাকি।

আরও খবর
টিকিট না পেয়ে আচমকা ইস্তফা দিলেন সায়ন্তিকা বন্দোপাধ্যায় !!
বাংলার ৮টি আসনে সিএএ-র জাদু, মোদি সরকারের মাস্টার স্ট্রোকে পরাজিত সব !!
প্রধানমন্ত্রী উন্মোচন করলেন ১০টি নতুন বন্দে ভারতের পতাকা, সহজ হলো এইসব রাজ্যে ভ্রমণ !!