আমিষ হোক বা নিরামিষ যেকোনো রান্না লাগবেই সবজি, তেল আর মশলা। আর তাইতো ইত্যাদি কাঁচামালের ওপরেই কিন্তু বেশিরভাগ নির্ভর করে রান্না হওয়া খাদ্যের দাম। যখন কাঁচামালের মূল্য বৃদ্ধি পায় তখন রেস্টুরেন্টে খেতে গেলে পকেট বেশি খালি হয়। আর যখন কাঁচামালের দাম কমে তখন কিন্তু দিব্যি নিশ্চিন্তে খাওয়া দাওয়া করা যায়। অনেকেই মনে করেন হয়তো মাছ মাংস ডিম এর মধ্যে কোনোটাই নিরামিষ রান্নায় ব্যবহার হয় না তাই হয়তো নিরামিষ রান্না তুলনামূলক সস্তা। কিন্তু এই কথা সর্বাঙ্গে সত্য, এমনটা নয়। নিরামিষ রান্নাতে কিন্তু প্রয়োজনীয় কাঁচামাল হিসেবে সবজির ব্যবহার আছে। কাঁচামালের মূল্য বৃদ্ধি বা হ্রাসের ওপর সেই থালির দামও কিন্তু ওঠা নামা করে। আমরা এই প্রতিবেদনে জানবো ভারতে ঠিক কেমন দাম একটি নিরামিষ আর একটি আমিষ থালির।
বর্তমানে পেঁয়াজ ও টমেটোর দাম কমার পর একটি নিরামিষ থালির দাম কমেছে তিন শতাংশ এবং আমিষের থালির দাম ডিসেম্বরে পাঁচ শতাংশ কমেছে। সোমবার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। CRISIL মার্কেট ইন্টেলিজেন্স অ্যান্ড অ্যানালিটিক্স (MI&A) রিসার্চের ‘রাইস রোটি রেট’ (RRR) রিপোর্ট অনুসারে, বাড়িতে তৈরি নিরামিষ এবং আমিষ (নন-ভেজ) থালির হার ডিসেম্বরে যথাক্রমে তিন শতাংশ এবং পাঁচ শতাংশ কমেছে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, নিরামিষ ও আমিষ থালির দাম কমার কারণ পেঁয়াজ ও টমেটোর সস্তা হওয়া।
মাসিক ভিত্তিতে ডিসেম্বরে পেঁয়াজের দাম ১৪ শতাংশ এবং টমেটোর দাম তিন শতাংশ কমেছে। উৎসবের মরসুম শেষ হওয়ায় বাড়ির রান্নাঘরে ব্যবহৃত এসব সবজির দাম কমেছে।
ব্রয়লারের দামও কমেছে
প্রতিবেদনে বলা হয়েছে, মাসিক ভিত্তিতে ব্রয়লারের দাম পাঁচ-সাত শতাংশ কমে যাওয়ায় আমিষ থালির দাম আরও দ্রুত কমেছে। আমিষ থালির ৫০ শতাংশ খরচ করে ব্রয়লার। উত্তর, দক্ষিণ, পূর্ব এবং পশ্চিম ভারতে থালি তৈরির দামের ভিত্তিতে বাড়িতে থালি তৈরির গড় খরচ গণনা করা হয়।
কিভাবে মূল্য নির্ধারণ করা হয়?
তথ্যে আরও দেখা যায় যে শস্য, ডাল, ব্রয়লার, শাকসবজি, মসলা, ভোজ্যতেল এবং রান্নার গ্যাসের দামের উপর নির্ভর করে থালির দাম পরিবর্তিত হয়। প্রতিবেদনে আরও বলা হয়েছে যে বার্ষিক ভিত্তিতে, নিরামিষ থালির দাম বেড়েছে ১২ শতাংশ, আর আমিষ থালির দাম কমেছে চার শতাংশ। এতে বলা হয়, নিরামিষ খাবারের দাম বাড়ার মূল কারণ হলো পেঁয়াজ ও টমেটোর দাম যথাক্রমে ৮২ ও ৪২ শতাংশ বেড়ে যাওয়া।

আরও খবর
টিকিট না পেয়ে আচমকা ইস্তফা দিলেন সায়ন্তিকা বন্দোপাধ্যায় !!
দেশে CAA কার্যকর, বিজ্ঞপ্তি জারি কেন্দ্রের! তিন দেশের ছয় অভিবাসী সম্প্রদায় পাবে নাগরিকত্ব !!
বাংলার ৮টি আসনে সিএএ-র জাদু, মোদি সরকারের মাস্টার স্ট্রোকে পরাজিত সব !!