ব্রিগেডের ক্যাপটেন মীনাক্ষীতেই বুদ্ধদেবের ছায়া দেখছেন বিমান!!

আজ রবিবার পশ্চিমবঙ্গে সিপিআইএম এর যুব সংগঠন ডিওয়াইএফআই-র মহা সমাবেশ। যার ক্যাপ্টেন হতে চলেছেন মীনাক্ষী মুখোপাধ্যায়। মধ্য ত্রিশ বয়সের এই যুবতীর মধ্যেই যেনো বুদ্ধদেব ভট্টাচার্যর ছায়া দেখছেন খোদ বিমান বসু। গত বছরের নভেম্বর থেকে শুরু হওয়া ইনসাফ যাত্রার সমাপ্তিও হবে এই ব্রিগেডে। ঐতিহাসিক ইনসাফ যাত্রা পরিক্রমা শেষ করবে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে। ক্যাপ্টেন মীনাক্ষীর ইনসাফ যাত্রা নিঃসন্দেহে লবেজান সিপিআইএমে ফার্স্ট ক্লাস ফলাফল করবে, এমনটাই ভাবছেন বামপন্থীরা। তবে, ডিম পাউরুটি সহযোগে শুরু হওয়া এই ব্রিগেড ভোটের আসরে কতখানি সুবিধা দেবে বামপন্থীদের তা এখন সময় বলবে।

মীনাক্ষীকে ক্যাপ্টেন বলে ডেকেছেন খোদ বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। প্রজেক্ট মীনাক্ষীর বদলে তাকে ক্যাপ্টেন মীনাক্ষী বলেই সম্বোধন করা হোক এমন টাও জানিয়েছেন তিনি। আবার মীনাক্ষীর তুলনা টেনেছেন ইলা মিত্রের সাথেও। যা নিয়ে তুমুল চর্চা চলছিল রাজনৈতিক মহলে। ক্যাপ্টেনকে মুখ করেই পোস্টারে, কাউআউটে ছেয়ে ফেলা হয়েছে সারা পশ্চিমবাংলা। তবে একটি টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে মীনাক্ষী নিজেকে ক্যাপ্টেন বলে মানতে নারাজ বলেই জানিয়েছেন। তার কথামত ক্যাপ্টেন নাকি হলো সিপিআইএম দলের গঠনতন্ত্র। তাদের নীতি এবং সাথেই তাদের আদর্শ। যদিও এই প্রসঙ্গে খোদ বিমান বসু জানিয়েছেন যে স্বাধীনতার সময় একটু ডাকাবুকোদের ক্যাপটেন বলে ডাকা হতো। তাই জন্যই মীনাক্ষী কেই এই সম্মোধনে উন্নীত করা হয়েছে।

২০০৮ এর ১৬ বছর পর আবার ব্রিগেডে বামফ্রন্ট

আমরা আপনাকে জানিয়ে রাখি যে এই ব্রিগেড বামফ্রন্ট করতে চেলছে দীর্ঘ ১৬ বছর পরে। লোকসভার আগে এই মহা ব্রিগেড কে পাখির চোখ করেই এগোতে চলছে বামফ্রন্ট দল। এই ব্রিগেড হলো বামফ্রন্ট দলের যুবদের আহ্বান। যদিও মীনাক্ষীর দাবি, ডিওয়াইএফআই ভোটের রাজনীতিতে থাকে না

ব্রিগেডের আগে বুদ্ধদেবের বাড়িতে মীনাক্ষী

বিমান বসু নিজে মেঠো উচ্চারণের মীনাক্ষী তেই দেখেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যর ছায়া। আর ব্রিগেডের আগে বুদ্ধদেবের আশীর্বাদ নেওয়া হবে না তাই কি হয়? ব্রিগেড সমাবেশের আগে গত শনিবার বুদ্ধদেব ভট্টাচার্যের পাম অ্যাভিনিউয়ের ফ্ল্যাটে হাজির হয়েছিলেন মীনাক্ষী মুখোপাধ্যায় সহ কয়েকজন ডিওয়াইএফআই নেতা। সেখানেই মীনাক্ষী মুখোপাধ্যায়ের হাত ধরে বুদ্ধদেব ভট্টাচার্য বলেছেন, ‘‘রবিবারের ব্রিগেড সমাবেশ খুব সফল হবে, বড় হবে, ভাল হবে।”