শিক্ষামূলক ভ্রমণের নামে রোমান্টিক ফটোশুট করে ফাঁসলেন শিক্ষিকা, ছবি ভাইরাল হতেই বহিষ্কার !! 

প্রতিনিয়িত বিভিন্ন ধরনের ভিডিও এবং ফটো  সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়, যা কখনও মজার এবং কখনও কখনও বিতর্কিত হয়। কখনো হয় টা বিনোদনের, শিক্ষামূলক আবার কখনো হয়ে ওঠে মানুষের ক্ষোভ ও বিতর্কের কারণ। এমনই কিছু ছবি ভাইরাল হচ্ছে, যার কারণে নেট নাগরিকরা ইন্টারনেটে তাদের ক্ষোভ প্রকাশ করছে। আসলে, এক মহিলা শিক্ষক এবং এক ছাত্রের ফটোশুটের ছবি ভাইরাল হয়েছে। শুনে মনে হতে পারে শিক্ষিকার সাথে ছাত্রের সম্পর্ক হয় স্বাভাবিকতই মায়ের সাথে সন্তানের সম্পর্কের মতন। তাহলে কেনো এই ক্ষোভ?  যা সবার দৃষ্টি আকর্ষণ করেছে। আসলে এই ফটো গুলির ধরন মোটেই স্বাভাবিক নয়। তাই এই ক্ষোভ।এই পুরো বিষয়টি কর্ণাটকের চিন্তামণি তালুকের, যেখানে একটি সরকারি উচ্চ বিদ্যালয়ের অধ্যক্ষ এবং এক ছাত্র মুরুগামাল্লা গ্রামে একটি ফটোশুট করেছিলেন। ফটোর  বিষয়টি প্রকাশ্যে আসার পর অধ্যক্ষের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে।

শিক্ষার নামে রোমান্টিক ফটো…

ফাঁস হওয়া ছবিগুলি, যা দ্রুত সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, প্রধান শিক্ষিকাকে একটি উচ্চ বিদ্যালয়ের ছাত্রের সাথে রোমান্টিক ভঙ্গিতে দেখা যাচ্ছে, যার জেরে ছাত্রের অভিভাবকরা শিক্ষিকার উপযুক্ত বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানায় । ছবিগুলোতে কুর্তা ও জিন্স পরা ছাত্রটিকে শাড়ি পরিহিত অধ্যক্ষের সঙ্গে বিভিন্ন ভঙ্গিতে দেখা যাচ্ছে। ফটোশুটের সময় ওই ছাত্র কখনও অধ্যক্ষকে চুমু খাচ্ছে আবার কখনও শাড়ির আঁচল ধরে টানছে।  আবার কখনো কোলেও তুলছে। এ যেনো শিক্ষামূলক ভ্রমণের নামে “প্রি ওয়েডিং ফটোশুট”। বিভিন্ন মিডিয়া রিপোর্ট অনুসারে, প্রধান শিক্ষিকা SSLC তে অধ্যয়নরত একটি নাবালক ছেলের সাথে অনুপযুক্ত আচরণের জন্য অভিযুক্ত হয়েছেন, কারণ তিনি ভ্রমণের সময় তার মোবাইল ফোনে তার সাথে কিছু অন্তরঙ্গ ফটোশুট করেছিলেন বলে অভিযোগ করা হয়েছে।

এসব ছবি প্রকাশ্যে আসার পর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে মানুষ। রোমান্টিক ফটোশুটের কথা জানতে পেরে বিস্ময় প্রকাশ করেছেন ওই ছাত্রর বাবা-মাও। জবাবে, তিনি অবিলম্বে স্কুলের প্রধান শিক্ষিকার সাথে কথা বলেন এবং তার আচরণের ব্যাপক তদন্তের অনুরোধ জানিয়ে ব্লক শিক্ষা অফিসারের (BEO) কাছে অভিযোগ দায়ের করেন। অবিলম্বে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন অভিভাবকরা।

শিক্ষামূলক ভ্রমণের নামে ছাত্রের সাথে রোমান্টিক ফটোশুট শিক্ষিকার!!