বড়দিনের রাতে খাদ্য ভবনে তোলপাড়, নিজের বুকে গুলি করলেন তাপস পাল !!

না না সিনেমার নায়ক তাপস পাল নন। বরং কলকাতা পুলিশের এক কর্মকর্তা তাপস পাল নামের যিনি নিজের বুকে গুলি করলেন। বড়দিনের রাতে খাদ্য ভবন তোলপাড়। হঠাতই মাঝ রাতে গুলির শব্দে নিরবতা ভেঙ্গে যায় চারপাশের। কিন্তু কেনো আর কিভাবে? আসলে ডিউটি থেকে ব্যারাকে ফিরছিলেন ওই পুলিশ কর্মকর্তা। কিন্তু হঠাতই নিজের বুকে গুলি করে বসেন তিনি। যায় ফলে ঘটনা স্থলেই তার মৃত্যু হয়। কেনো নিজের বুকে গুলি করে নিজেকে শেষ করলেন তিনি সেই কারণ এখনও অজানা।

সূত্র দ্বারা প্রাপ্ত খবরে জানা যায় যে ওই পুলিশ কর্মচারী কে গুলিবিদ্ধ অবস্থাতেই তার সহকর্মীরা হাসপাতালে নিয়ে যান। এবং সেখানে গেলে তাকে মৃত বলেই ঘোষণা করা হয়।

কি হয়েছিল খাদ্য ভবনে?

অন্যান্য দিনের মতো বড়দিনের রাতেও খাদ্য ভবনে ডিউটি ছিলো ওই পুলিশ অফিসারের। খাদ্য ভবনের ভেতরে একটি পুলিশ ব্যারাক আছে। যাতে রিসার্ভ পুলিশ অফিসারেরা থাকেন। আর তাতেই রাত ১০:৫০ থেকে ১১ টার দিকে ডিউটি করতে যান তাপস পাল। কিন্তু হঠাতই তিনি নিজের বুকে গুলি করে বসেন।

আদতে নদীয়ার হরিণঘাটার বাসিন্দা ছিলেন তিনি। তার সহকর্মীরা বলেন যে ২৪ তারিখই নাকি ছুটি কাটিয়ে ডিউটি জয়েন করেন তিনি। পারিবারিক কোনো অশান্তির কারণেই কি আত্মঘাতী হলেন তিনি? নাকি এর পিছনে অন্য কোনো কারণ আছে তা এখনও খতিয়ে দেখা হয়নি পুলিশের। ডিউটিতে যাওয়ার আগে নিজের সার্ভিস রিভলবার ইস্যু করান। সিক্স চেম্বার রিভলবার। যার মধ্যে থেকে একটা গুলি চলেছে। ব্যারাকে তার থাকার ঘর থাকলেও তিনি নাকি বাড়ি থেকেই ডিউটি তে আসা যাওয়া করতেন বলে জানা গেছে।