ভারতীয়দের বিশ্বকাপে হারিয়ে তাদের কাছেই ২০ কোটি টাকায় আইপিএলে বিক্রি হলেন প্যাট কামিন্স !!

আজকের আইপিএল 2024 এর মিনি নিলাম দুবাইতে অনুষ্ঠিত হলো। নিলাম মিনি হলেও আইপিএল এর ইতিহাসে এই নিলামের কথা স্বর্ণাক্ষরে হয়তো লেখা থাকবে। কেনো বলছি এই কথা, আসুন জেনে নেই। আসলে আজকের নিলাম যেনো ছিলো ওঠা পরার নিলাম। কোন খেলোয়াড় কে কোন দল ছিনিয়ে নেবে সেই বিষয়ে সংশয় ছিলো প্রচুর। অস্ট্রেলিয়ার প্যাট কামিন্স প্রথম ক্রিকেটার যিনি আইপিএলে 20 কোটি টাকার বেশি পেয়েছেন। সানরাইজার্স হায়দ্রাবাদ আইপিএল নিলাম 2024-এ 20 কোটি 50 লাখ টাকা নিলাম করে প্যাট কামিন্সকে তাদের দলে অন্তর্ভুক্ত করেছে। এর আগে কোনো খেলোয়াড় 20 কোটি টাকা স্পর্শ করতে পারেননি।

এর আগে, তরুণ অলরাউন্ডার স্যাম কারান, যিনি গত বছর ইংল্যান্ডকে টি-টোয়েন্টি বিশ্ব চ্যাম্পিয়ন করেছিলেন, আইপিএল ইতিহাসের সবচেয়ে দামি খেলোয়াড় হয়েছিলেন। আইপিএল 2023-এর মিনি নিলামে পাঞ্জাব কিংস তাকে 18.50 কোটি টাকায় কিনেছিল। তার ভিত্তিমূল্য ছিল 2 কোটি রুপি। অর্থাৎ, ভিত্তিমূল্যের চেয়ে 9গুণ বেশি দামে এই অলরাউন্ডারের জায়গায় জায়গা করে নিয়েছে পাঞ্জাব।

SRH-এও প্যাট এর সহকর্মী খেলোয়াড়

অষ্ট্রেলিয়া কে বিশ্বকাপ এনে দেওয়ায় মুখ্য ভূমিকা পালন করা প্যাট কামিন্সের সহকর্মী ট্র্যাভিস হেডও সানরাইজার্স হায়দ্রাবাদে যোগ দিয়েছেন। ট্র্যাভিস হেডকে কিনতে সানরাইজার্স হায়দরাবাদ ও চেন্নাই সুপার কিংসের মধ্যে প্রতিযোগিতা চলছিল। কিন্তু শেষ পর্যন্ত হায়দ্রাবাদ ম্যানেজমেন্ট ট্র্যাভিস হেডকে 6 কোটি 80 লাখ টাকায় কিনে নেয়।ট্র্যাভিস হেড এর আগে 2016 এবং 2017 সালের আইপিএলে উপস্থিত ছিলেন।