লড়াইয়ে নেমেছেন তারা। লড়াই অস্ত্র সহ নয়। লড়াই হকের চাকরী পাওয়ার। পুজো কাটিয়েছেন রাস্তায়। আর এখন চাকরী পেতে নিজের মাথা মুড়িয়ে ন্যাড়া হয়ে গেলেন এক মহিলা চাকরী প্রার্থী।
আন্দোলন ১০০০ দিনে পা দিল
স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ নিয়ে উঠেছে একাধিক অভিযোগ। স্বচ্ছ নিয়োগের জন্য গঠন হয়েছে নানান কমিটি। কিন্তু তবুও মেলেনি কোনো সুরাহা। যোগ্য প্রার্থীরা তাই আন্দোলনের পথ অবলম্বন করেছেন। তবে সুরাহা মেলেনি এই পথেও। ১০০০ দিন পেরিয়ে গেছে রাস্তার ওপর। সন্তান, সংসার সবই এখন তাদের রাস্তায়।
প্রতিবাদ জানাতে মাথা মুড়িয়েছেন
চাকরী প্রার্থীদের মধ্যে উপস্থিত আছেন হাজার হাজার মহিলা প্রার্থীও। যাদের একজন হচ্ছেন রাসমণি পাত্র। আজ রাসমণি পাত্র নিজের মাথা মুড়িয়ে প্রতিবাদ জানান সরকারের কাছে। মেয়েদের কাছে মাথার চুল বড্ড প্রিয় জিনিস। আর যদি সেই চুল মুড়িয়ে ফেলতে হয় তাহলে টা কতটা কষ্টজনক হতে পারে সেটা বলার দাবী রাখে না। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে উদ্দেশ্য করে রাসমণি পাত্র বলেন রাজনীতির ঊর্ধ্বে গিয়ে সাহায্য করার জন্য।”যোগ্য প্রার্থীরা পাচ্ছেন না সুযোগ। অথচ অযোগ্যরা বহাল তবিয়তে চাকরী করে যাচ্ছে। আইনের জট কাটানোর ক্ষমতা কেবল মুখ্যমন্ত্রীর আছে। আপনি কি শুনতে পাচ্ছেন মুখ্যমন্ত্রী। আমাদের চাকরি দিন।”

আরও খবর
বাংলায় পা রাখছেন ইরফান পাঠান, ভাই ইউসুফের হয়ে করবেন প্রচার !!
টিকিট না পেয়ে আচমকা ইস্তফা দিলেন সায়ন্তিকা বন্দোপাধ্যায় !!
দেশে CAA কার্যকর, বিজ্ঞপ্তি জারি কেন্দ্রের! তিন দেশের ছয় অভিবাসী সম্প্রদায় পাবে নাগরিকত্ব !!