ঘুর্নিঝড় এর শক্তি কমছে, তবে নিম্নচাপের প্রভাবে পাকা ধানে পরবে মই!!

ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহ গড়িয়ে যাচ্ছে। অথচ দক্ষিণ বঙ্গে এখনও শীত নামার নামগন্ধ নেই। তবে আর বেশিদিন এই অস্বস্তিকর পরিস্থিতি থাকবে না। একেই নেই শীতের দেখা তার ওপরে পাওনা ঘুর্নিঝড়। তবে এখন ঘূর্ণিঝড় এর প্রকোপ কমছে । ঘূর্ণিঝড় এখন নিম্নচাপের রূপ নিচ্ছে ক্রমশ। আর সেই নিম্নচাপের প্রকোপে বৃষ্টি হতে পারে পশ্চিমবঙ্গ রাজ্যের বেশ কিছু জেলায়।

বর্তমানে নিম্নচাপে পরিণত হয়েছে মিগজায়ুম। স্থলভাগে ঢুকে ধীরে-ধীরে শক্তি হারিয়ে ফেলছে সে। তেলঙ্গানা হয়ে ছত্তীসগঢ়ের দিকে সরবে নিম্নচাপ। তবে বাংলায় দুর্যোগের আশঙ্কা নেই।আবহাওয়াবিদরা জানিয়ে দিয়েছেন। কিন্তু বুধবার ও বৃহস্পতিবার হালকা-মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।আমরা জেনে নেবো এই প্রতিবেদনের মাধ্যমে যে কোন কোন জেলায় বৃষ্টি হতে পারে। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, ৬ ও ৭ ডিসেম্বর উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা,পূর্ব ও পশ্চিম মেদিনীপুর,ঝাড়গ্রামে হালকা থেকে মাঝারি বৃষ্টি বৃষ্টি হতে পারে। হালকা বৃষ্টি হতে পারে কলকাতা, হাওড়া,হুগলি,বাঁকুড়া,নদিয়া,পূর্ব বর্ধমানেও।  আজ কোলকাতার তাপমাত্রা সর্বনিম্ন ২২ ডিগ্রি সেলসিয়াস। পূর্ব বর্ধমানের তাপমাত্রা সর্বনিম্ন ১৯ ডিগ্রি সেলসিয়াস।

পাকা ধানে পরবে মই…

এই মরশুমে পাকা ধান তোলা হয় থাকে। নিম্নচাপের প্রভাবে বৃষ্টি হলে আর কোনো ক্ষতি না হলেও চাষের দিক থেকে ভালো রকম ক্ষতি হতে চলেছে। এছাড়াও আলু চাষ করা হয়ে থাকে এই সময়। সেই চাষেও ভালো ক্ষতি হওয়ার সম্ভাবনা। তাই সব দিক থেকে বলতে গেলে পাকা ধানে মই পরছে এই নিম্নচাপের প্রভাবে।