আবারো দেশে ট্রেন দূর্ঘটনার ঘটলো। এবার খোদ পশ্চিমবঙ্গ রাজ্য। মধ্যরাত, যাত্রীরা সকলে তখন ঘুমে আচ্ছন্ন। ঠিক রাত ১টা ২৫নাগাদ প্রবল ঝাঁকুনিতে ঘুম ভেঙে যায় সব যাত্রীদের। প্রত্যেকেই বুঝতে পারেন যে, কোনও বড় একটি দুর্ঘটনার কবলে পড়েছে ট্রেনটি। জানলা দিয়ে মুখ বার করতেই তাঁরা দেখেন দাউদাউ করে জ্বলছে ট্রেনের একটি কামরা! একটি বালি বোঝাই ট্রাকের সঙ্গে আপ রাধিকাপুর এক্সপ্রেস ট্রেনের সংঘর্ষের ঘটনা ঘটল, তবে চালকের তৎপরতায় বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেলেন যাত্রীরা। ঘটনার জেরে দীর্ঘক্ষণ মুর্শিদাবাদের ফরাক্কার কাছে বল্লারপুরে আটকে থাকে রাধিকাপুর এক্সপ্রেস। এই দুর্ঘটনার জেরে অন্যান্য ট্রেন চলাচলও ব্যাহত হয়েছে। ঘুরপথে চালাতে হয়েছে উত্তরবঙ্গ থেকে কলকাতার সংযোগকারী বেশ কয়েকটি এক্সপ্রেস ট্রেনকে।
কীভাবে ঘটলো এই দুর্ঘটনা?
প্রাথমিক তদন্তের খবর,রবিবার রাত ১টা নাগাদ মালদার দিকে যাচ্ছিল একটি বালি বোঝাই ট্রাক। বল্লালপুর ওভারব্রিজে ওঠার বদলে রেললাইনে নেমে যায় ট্রাকটি। এরপরই ট্র্যাকে আটকে পড়ে সেটি। সেই সময় ওই ট্র্যাক দিয়ে যাচ্ছিল আপ রাধিকাপুর এক্সপ্রেস।ট্র্যাকটিকে ধাক্কা মারে দ্রুত গতিতে আসা ট্রেনটি।মনে করা হচ্ছে, ট্রাকের চালক ঘুমিয়ে যাওয়ায় বা গাড়ির ব্রেক ফেল হওয়ায় গাড়িটি জাতীয় সড়ক থেকে গড়িয়ে রেল ট্র্যাকে চলে আসে। এদিকে ট্রেনের ধাক্কায় ট্রাকটি দুমড়ে মুচড়ে যায়। এই দুর্ঘটনার জেরে এই রুটে ট্রেন চলাচল ব্যাহত হয়েছে। এই আবহে দুর্ঘটনার কারণ নিয়ে মুখ খোলেন পূর্ব রেলের মালদা ডিভিশনের ডিআরএম বিকাশ চৌবে। তিনি দাবি করেন, এই দুর্ঘটনায় রেলের কোনও দোষ ছিল না। যদিও হতাহতের কোনও খবর নেই।
ঘটনার পর ট্রেনের পাঁচটি বগি বিচ্ছিন্ন করে আটকে পড়া রাধিকাপুর এক্সপ্রেসের যাত্রীদের ফরাক্কা স্টেশনে নিয়ে যাওয়া হয়।

আরও খবর
বাংলায় পা রাখছেন ইরফান পাঠান, ভাই ইউসুফের হয়ে করবেন প্রচার !!
টিকিট না পেয়ে আচমকা ইস্তফা দিলেন সায়ন্তিকা বন্দোপাধ্যায় !!
দেশে CAA কার্যকর, বিজ্ঞপ্তি জারি কেন্দ্রের! তিন দেশের ছয় অভিবাসী সম্প্রদায় পাবে নাগরিকত্ব !!