দুদিন আগেই শনিবার কংগ্রেস বিধায়ক অধীর চৌধুরী বক্তব্য রেখেছিলেন যে তিনি চান হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গাঙ্গুলী যেনো পশ্চিমবঙ্গ রাজ্যের পরবর্তী মুখ্যমন্ত্রী হয়ে যান। অধীর চৌধুরী জানিয়েছেন তিনি চান ভবিষ্যতে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের মতো মানুষকে মুখ্যমন্ত্রীর মুখ করে একটা নির্বাচন হোক। তা যদি হয়, তাহেল আমি সবার আগে ভোট দিতে লাইনে দাঁড়াবো।পশ্চিমবঙ্গ রাজ্যের রাজনীতি প্রসঙ্গে নানা সময়ে নানান মত প্রকাশ করেছেন অভিজিৎ বাবু।
সিপিএম এর সুজন চক্রবর্তী অবশ্য অধীর চৌধুরীর মন্তব্য প্রসঙ্গে জানিয়েছেন যে বিচারপতি অভিজিৎ গাঙ্গুলীর মতন মানুষ এর ওপর রাজ্যবাসী অনেক ভরসা করেন, আস্থা রাখেন। বিশেষত রাজ্যে বঞ্চিত চাকরী প্রার্থীদের আস্থা হলেন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলী।
আবার এদিকে, অধীর চৌধুরীর মন্তব্যর প্রসঙ্গকেই সামনে রেখেই বক্তব্য পেশ করলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় নিজে।বিচারপতি গঙ্গোপাধ্যায় তাঁকে নিয়ে রাজনৈতিক ব্যক্তিত্বদের মন্তব্য ও পাল্টা মন্তব্য প্রসঙ্গে বলেন, ‘আমি শুনেছি। এসব ব্যাপারে আমি কিছু বলব না।’ তবে তিনি এও বলেন, “অবসর নেওয়ার পর আমি রাজনীতিতে আসতে পারি। তবে সেটা দলীয় রাজনীতি নাও হতে পারে। পার্টি পলিটিক্স নাও হতে পারে।”

আরও খবর
বাংলায় পা রাখছেন ইরফান পাঠান, ভাই ইউসুফের হয়ে করবেন প্রচার !!
টিকিট না পেয়ে আচমকা ইস্তফা দিলেন সায়ন্তিকা বন্দোপাধ্যায় !!
দেশে CAA কার্যকর, বিজ্ঞপ্তি জারি কেন্দ্রের! তিন দেশের ছয় অভিবাসী সম্প্রদায় পাবে নাগরিকত্ব !!