টি টোয়েনটিতে নেই তার নাম, তবে কি বিশ্বকাপের পরেই অবসর নিচ্ছেন রোহিত শর্মা ?

না তিনি তিন নম্বর বিশ্বকাপ দেশকে এনে দিতে পারেননি। রোহিত শর্মার অধিনায়কত্বে ওডিআই বিশ্বকাপ ২০২৩ এর প্রথম দশটি ম্যাচ জিতে গেলেও ফাইনালের প্রদর্শন ছিলো না যথেষ্ট বিশ্বকাপ জিততে দেওয়ার মতো। তাই বিশ্বকাপের পর থেকেই তার অধিনায়কত্ব নিয়ে উঠছে প্রশ্ন।

এমনকি রোহিত শর্মার অবসরের প্রশ্ন ও তার মধ্যেই মজুত রয়েছে। অধিনায়কত্বের ভবিষ্যত নিয়ে যখন উঠছে প্রশ্ন তাই তার উত্তর নিয়েও জল্পনা তৈরি হবে সেটা বলাই বাহুল্য। আর উত্তর এলো এই সপ্তাহেই। সংবাদ সংস্থা পিটিআইয়ের খবর অনুসারে, রোহিত শর্মাকে আর হয়ত আন্তর্জাতিক টি২০ ম্যাচে খেলতে দেখা যাবে না। খুব দ্রুতই বিষয়টি পরিস্কার হয়ে যাবে।

টি২০ আন্তর্জাতিক থেকে রোহিত চাইছেন সরে যেতে…

নিজের কেরিয়ারকে চোট মুক্ত রাখার জন্য এবং আরও ফিট থাকতে টি২০ থেকে আগেই নিজেক গুটিয়ে ‌নিয়েছেন রোহিত। সুদূর অতীতে হয়ত আনুষ্ঠানিকভাবে অবসরও ‌নিয়ে নেবেন। আগামী ১ বছরে সাতটি টেস্ট ম্যাচ আগামী ১ বছরে খেলতে হবে। তার উপর আইপিএল আছে। ফলে নিজের উপর ধকল কমাতে টি২০ আন্তর্জাতিক থেকে সরে যেতে চাইছেন রোহিত।

রোহিতের পর কে হবেন ভারতীয় ওপেনার?

রোহিত শর্মা ভারতের একজন অভিজ্ঞ ভরসা যোগ্য ওপেনার। সম্প্রতি শেষ হওয়া বিশ্বকাপের প্রায় সব ম্যাচেই তিনি ভারত কে দারুন এক শুরু উপহার দিয়েছেন। তাই বলাই বাহুল্য তার অবর্তমানে ভারতের ওপেনিং কে ভালো শুরু দেওয়ার মতো একজন অভিজ্ঞ খেলোয়াড় এর দরকার। তবে সেই সম্ভাব্য খেলোয়াড়দের তালিকায় কিন্তু বেশ কিছু খেলোয়াড়রা রয়েছেন।আসুন আমরা জেনে নেই কারা হতে পারেন রোহিতের পর সেই ওপেনার…

রোহিতের পর টি২০-তে চারজন ওপেনার তৈরি আছেন। শুভমান গিল, যসশ্বী জয়সওয়াল, ঈশান কিষাণ, ঋতুরাজ গাইকোয়াড এই চারজনই পুরোপুরি তৈরি টি২০ ফর্ম্যাটে। ফলে রোহিত টি২০ থেকে অবসর নিলেও খুব একটা সমস্যার হবে না।