পুত্র ইউভানের নামের সাথে মিলিয়েই নাম রাখা হলো ‘রাজ’কন্যার !!

বৃহস্পতিবার সকালেই হাসপাতালে ভর্তি হয়েছিলেন শুভশ্রী। তাঁর সাজ থেকে শুরু করে বন্ধুবান্ধবদের শুভেচ্ছা, আদুরে মন্তব্য দেখেই বোঝা গিয়েছিল আজই সেই শুভদিন। সন্তান আসার অপেক্ষায় সকাল থেকেই ছিলেন সকলে। দুপুরে শহরের এক বেসরকারি হাসপাতালে জন্ম হয় শুভশ্রী কন্যার। তারপরেই বাবা রাজ চক্রবর্তীর ট্যুইট।

ইচ্ছেপূরণ হলো রাজ শুভশ্রীর

প্রথম সন্তান ইউভান আসার পর চক্রবর্তী দম্পতি দুজনেই চেয়েছিলেন তাদের ঘরে আসুক রাজকুমারী। আর ভগবান ঠিক সেই ইচ্ছেই পূরণ করলো তাদের। ইউভানের একজন খেলার সাথী চাই এই ভেবে পূর্ব পরিকল্পনা অনুযায়ী প্রেগন্যান্সি প্ল্যান করেন। আর সব পরিকল্পনা অনুযায়ী জন্ম হয় তাদের কন্যা সন্তানের। গোটা পরিবারে এখন খুশির আবহ বলা চলে। রাজ লিখেছেন, ‘আমাদের পরিবারে এসেছে কন্যা সন্তান। তাকে পেয়ে আমরা আপ্লুত-আনন্দিত। আপনাদের ভালোবাসা ও আশীর্বাদ কাম্য।’ রাজের বার্তায় সকলেই খুশি। এতদিনের প্রতীক্ষার অবসান।

কিন্তু কি নাম রাখা হলো রাজ-কন্যার?

রাজ শুভশ্রীর প্রথম সন্তান ইউভান। সেটা তো আমরা সকলেই জানি। তবে তাদের দ্বিতীয় সন্তান রাজকন্যার নামকরণ করা হয়েছে ইউভান এর নামের সাথেই মিলিয়ে।

সন্তান জন্মের কয়েক ঘণ্টার মধ্যেই সোশ্যাল মিডিয়ায় একটি মিষ্টি পোস্ট দেখা গেল শুভশ্রীর। গোলাপি ব্যাকগ্রাউন্ডে একডজন ভালোবাসা। দ্বিতীয় সন্তানের মা হয়ে সকলের সঙ্গে আনন্দের সেই মুহূর্ত ভাগ করে নিলেন তিনি। শুভশ্রী লিখলেন, ‘কন্যা সন্তানের জন্ম দিয়ে আমি আশীর্বাদধন্য। আমাদের পৃথিবীতে তোমায় স্বাগত ইয়ালিনি।’