দিনে দুপুরে খাস কলকাতার রাস্তায় নৃশংস ভাবে কুপিয়ে খুন করা হলো এক ব্যক্তি কে !!

নৃশংসতা দিনে দিনে যেনো বেড়েই চলেছে মানুষের মধ্যে। আজ আরো একবার তারই সাক্ষী থাকলো শহর কলকাতা। ঘড়িতে তখন ৯ টা বাজে।  চিৎপুর রোডে এক ব্যক্তির লাশ পরে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। ধারালো অস্ত্র দিয়ে খুন করলে যেমন হয় লাশের অবস্থা ঠিক তেমনি এই লাশের অবস্থা। পুলিশ সূত্রে জানা গেছে মৃত ব্যক্তির নাম শেখ দুলাল। বাড়ি উত্তর কলকাতার কাশিপুর অঞ্চলে।

কেনো হলো এই খুন?

স্থানীয় বাসিন্দা দের ডাকে ঘটনা স্থলে পুলিশ পৌঁছে বছর উন্ত্রিশের ব্যক্তিকে হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে নিয়ে গেলে ব্যক্তিকে মৃত বলে ঘোষণা করেন ডাক্তাররা। কিন্তু কেনো হলো এই খুন?

পুলিশ প্রাথমিক তদন্তের পর জানতে পেরেছে এই যুবকের সাথে আরো একজন উপস্থিত ছিল। তাদের মধ্যে কোনো কারণে জোর বচসা শুরু হয়। সেই বচসার জেরেই কি খুন হতে হলো শেখ দুলাল কে সেই নিয়ে এখনো কোনো সঠিক প্রমাণ পায়নি পুলিশ।

এর আগেও শহর কলকাতা সাক্ষী থেকেছে দিনে দুপুরে গলা কেটে খুনের। মাস খানেক আগেই ঠাকুরপুকুরে এক যুবক কে খুন করে পাড়ারই আরেক যুবক। যদিও সেই খুন ছিলো আগে থেকে পরিকল্পনা মাফিক। আসলে বেশ কিছু সময় আগে, খুনি যুবক মৃত যুবকের বোনকে প্রেমের প্রস্তাব দেয়। আর সেই প্রস্তাব নাকচ করে খুনি যুবক কে মারধর করে মৃত যুবক। তাই সেই আক্রোশে খুন হতে হয়।