চোখের সমস্যা যেনো পিছু ছাড়ছে না অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। নতুন করে চোখে সমস্যা সৃষ্টি হয়েছে তৃণমূলের সর্বভারতীয় সম্পাদকের। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৃহস্পতিবার নেতাজি ইন্ডোরে তৃণমূলের ব্লক স্তর থেকে শুরু করে রাজ্য স্তরের নেতাদের নিয়ে বৈঠক ডেকেছেন । অভিষেক আদৌ তাতে থাকতে পারবেন কি না তা নিয়ে সংশয় তৈরি হয়েছে।
২০১৬ থেকে একাধিক বার চোখে অস্ত্রপ্রচার হয় অভিষেকের
গত ২০ অগস্ট আমেরিকা থেকে চোখের চিকিৎসা করিয়ে কলকাতায় ফিরেছিলেন অভিষেক। ২০১৬ সালে মুর্শিদাবাদের দলীয় কর্মসূচি থেকে ফেরার সময়ে সিঙ্গুরে দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে একটি দুধের গাড়ির সঙ্গে ধাক্কা লেগে দুর্ঘটনার কবলে পড়েছিল অভিষেকের গাড়ি। অভিষেকের বাঁ চোখে গুরুতর আঘাত লেগেছিল। সেই থেকে একাধিক বার তাঁর বাঁ চোখে অস্ত্রোপচার হয়।
বর্তমানে আবার চোখে রক্ত জমাট বেঁধেছে
অস্ত্রপ্রচার এর পর দীর্ঘক্ষণ সময় চোখে কনট্যাক্ট লেন্স ব্যবহার করতে হয় অভিষেক কে। কিন্তু কনট্যাক্ট লেন্স সকলের চোখে সমান ভাবে উপযুক্ত হয় না। করত কারোর ক্ষেত্রে ব্যবহারের সময় সমস্যা সৃষ্টি করে। অভিষেক বন্দ্যোপাধ্যায় এর ক্ষেত্রেও সেটি সমস্যার তৈরি করেছে। দীর্ঘক্ষণ ব্যবহারের কারণে চোখে রক্ত জমাট বেঁধেছে অভিষেকের। তার এখন বিশ্রামের প্রয়োজন।

আরও খবর
বাংলায় পা রাখছেন ইরফান পাঠান, ভাই ইউসুফের হয়ে করবেন প্রচার !!
টিকিট না পেয়ে আচমকা ইস্তফা দিলেন সায়ন্তিকা বন্দোপাধ্যায় !!
দেশে CAA কার্যকর, বিজ্ঞপ্তি জারি কেন্দ্রের! তিন দেশের ছয় অভিবাসী সম্প্রদায় পাবে নাগরিকত্ব !!