মহারাজের ভরসা রোহিত শর্মা, আক্ষেপ মেটাতে পারবেন তিনি এমনটাই চান দাদা !!

প্রাক্তন অধিনায়ক সৌরভ গাঙ্গুলীর বরাবরের পছন্দই কিন্তু রোহিত শর্মা। সৌরভ গাঙ্গুলী যে কতটা অভিজ্ঞ একজন জহুরী কোনো ক্রিকেটার চেনার ক্ষেত্রে তা বলার অবকাশ রাখে না। আপনি যুবরাজ সিং, জাহির খান, ইরফান পাঠান এর  কথা বলুন বা ২০১১ বিশ্বকাপ জয়ী অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির কথা, প্রত্যেকেই এক একটি রত্ন তারা। তেমনি আর একজন অমূল্য রত্ন হলেন বর্তমানে বিশ্বকাপের অধিনায়কত্ব করা রোহিত শর্মার কথা।

রোহিত শর্মা সৌরভের বরাবরের পছন্দ

হ্যাঁ, আপনি ঠিকই শুনছেন। হালের বিশ্বকাপ দেখে হয়তো অনেকেই নতুন করে রোহিতের ফ্যান হয়েছেন। আবার আমরা এটাও জানি যে রোহিত শর্মা ঠিক কতটা সফল একজন আইপিএল ক্যাপ্টেন। তবে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে অধিনায়কত্ব করা আর দেশের হয়ে অধিনায়কত্ব করা তো মোটেই এক কাজ নয়। সকলে কিন্তু রোহিতের ওপর ভরসা রেখেছিলেন এমন টাও নয়। আসলে কি জানেন মহেন্দ্র সিং ধোনির পরে একজন দক্ষ অধিনায়ক খুঁজতে টিম ইন্ডিয়ার বেশ সময় লেগে গেছিলো।

দুর্দান্ত ব্যাটার রান মেশিন বিরাট কোহলি যখন অধিনায়ক ছিলেন তাকে নিয়েও উঠেছে নানাবিধ প্রশ্ন। উঠেছে সমালোচনার ঝড়। তখনই অবশ্য কিছু সমালোচকদের মন্তব্য ছিলো রোহিত কে অধিনায়কত্ব প্রদান করা হোক। প্রাক্তন অধিনায়ক তথা ক্রিকেট জহুরী সৌরভ গাঙ্গুলী কিন্তু বরাবর রোহিতের পক্ষে। তিনি জানান রোহিত শর্মা এই মুহূর্তে ভারতের অন্যতম একজন সেরা অধিনায়কদের মধ্যে একজন।

আমরা আপনাকে আরো জানাই রোহিত শর্মার পাশাপাশি রাহুল দ্রাবিড় কে নিয়েও কিন্তু অনেক ঝক্কি পোহাতে হয়েছে রোহিত কে। আপনি ভাবছেন হয়তো রাহুল দ্রাবিড় তো “মিস্টার ডিপেন্ডএবল”,  তাহলে তাকে নিয়ে আবার কিসের ঝক্কি। সৌরভ গাঙ্গুলীর সতীর্থ ও টিমের বর্তমান কোচ রাহুল দ্রাবিড় কিন্তু মোটেই সিনিয়র দলের কোচ হতে চাননি, তিনি চেয়েছিলেন জুনিয়র টিমের দায়িত্ব নিয়ে নতুন ক্রিকেটার বাছতে। তবে সৌরভ গাঙ্গুলী চেয়েছিলেন রাহুল কোচিং করুক সিনিয়র টিমের। তখনই বা কতজন ভরসা করেছিলেন রাহুল দ্রাবিড় এর ওপর।

আসলে কি জানেন সৌরভ গাঙ্গুলী অধিনায়ক থাকার সময় হোক বা বিসিসিআই হেড থাকার সময় সর্বদাই চেয়েছেন ভারতীয় ক্রিকেট টিমের জন্য সেরা রত্নটাই বেছে নিতে। তাতে হয়তো তাকে কিছু ঝক্কি পোহাতে হতো, তবুও তিনি পিছপা মোটেই হতেন না।

সৌরভ চান তার আক্ষেপ রোহিত মিটিয়ে দিক

সৌরভ গাঙ্গুলীর এতো অবদান থাকা সত্বেও আক্ষেপ একটাই থেকে গেছে যে তিনি ফাইনালে পৌঁছেও টিমকে বিশ্বকাপ এনে দিতে পারেননি। এবারও ফাইনালে পৌঁছালো ভারত। হয়তো প্রতিপক্ষ হতে পারে অস্ট্রেলিয়া। যাদের কাছে সেই বার নত হতে হয়েছিল সৌরভ বাহিনী কে। এবার হয়তো সেই আশা রোহিত মিটিয়ে দিতে পারেন। হয়তো বিশ্বের সব থেকে বড় স্টেডিয়ামে রোহিতের হতে উঠতে পারে বিশ্বকাপের ঝলমলে ট্রফি।