IND VS NED: ১২ই নভেম্বর রবিবার সারা ভারত যখন দীপাবলির প্রদীপ প্রজ্বলন করতে ব্যস্ত থাকবে, তারই মাঝে ভারতীয় পুরুষ ক্রিকেট টিম চলতি বিশ্বকাপে তাদের নবম জয়ের লক্ষ্যে অভিযান চালাবে নেদারল্যান্ড এর বিপক্ষে। চলতি বিশ্বকাপে ভারতীয় টিমের ফরম্যাটে যতই প্রশংসা করা হবে ততই যেনো কম মনে হতে পারে। ব্যাটিং, বোলিং , ফিল্ডিং থেকে শুরু করে রাহুলের উইকেট কিপিং তথা রোহিতের ক্যাপ্টেন্সি সব দিকেই যেনো দশে দশ নম্বর জুটবে ভারতের। এবারে লক্ষ্য থাকবে রবিবারের নেদারল্যান্ড এর বিরুদ্ধে ম্যাচের দিকে। ভারত অবশ্যই চাইবে এই ম্যাচেও জয়লাভ করে নিজেদের পয়েন্ট বাড়ানোর এবং সাথেই নেট রান রেটিং মজবুত করার। আসুন আমরা এই প্রতিবেদনে একঝলক দেখে নেই এই ম্যাচের প্রিভিউ।

পিচ এবং শর্ত: প্রচুর রান!
বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে নির্ধারিত বিশ্বকাপের শেষ খেলায় রান, রান এবং আরও রান হবে “থিম”। অস্ট্রেলিয়া এখানে পাকিস্তানের বিরুদ্ধে 367 রান করেছে যেখানে নিউজিল্যান্ড 401 রান করেছে। ভারত যদি প্রথমে ব্যাট করে, তাহলে তাদের লক্ষ্য হবে ওই স্তরের স্কোর পোস্ট করা। এখন দেখা যাক ভারতীয় ব্যাটিং লাইনআপ এদিন নিজেদের কতটা সেরা এদিন প্রদর্শন করতে পারে এবং কোন ব্যাটার এর ব্যাট থেকে উঠে আসে এদিনের মূল রান।

শুভমন গিলের দিকে থাকবে নজর
বিশ্বকাপের মাঝেই ওডিআই তালিকায় পয়লা নম্বর ব্যাটার হিসেবে নিজের নাম নথিভুক্ত করেছেন বছর ২৪ এর শুভমন গিল। এশিয়া কাপ চলাকালীন তিনি পাকিস্তান স্কিপার এর থেকে মাত্র কয়েক পয়েন্টেই পিছিয়ে ছিলেন। বিশ্বকাপ চলাকালীন তিনি বাবর আজমের রাজত্ব অবসান ঘটিয়ে পয়লা নম্বরে চলে এসেছেন। যদিও ডেঙ্গুর জেরে পুরো সুস্থ ভাবে বিশ্বকাপে অংশগ্রহণ করতে পারছেন না গিল। তাই হয়তো তার ব্যাট থেকে সর্বোচ্চ রান ৯২ হয়েছে। তবে আশা করা যায় এই তরুণ খেলোয়াড় নিজেকে সেরা ভাবে তুলে ধরবেন এই চলতি বিশ্বকাপেই। ভারতের প্রাক্তন অভিজ্ঞ খেলোয়াড়েরাও মনে করেন গিল কে টিমের উত্তরসূরি হিসেবে হাল ধরতে হবে এবং রান করতে হবে।
দুই টিমের খেলোয়াড়দের মধ্যেই বিশেষ কোনো পরিবর্তনের সম্পর্কে এখনও জানা যায়নি। আশা করা জয় দুই টিমই তাদের চলতি টিম নিয়েই মাঠে নামবে।
ভারত (সম্ভাব্য): রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, কেএল রাহুল, সূর্যকুমার যাদব, রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব / আর অশ্বিন, জসপ্রিত বুমরাহ / প্রসিদ কৃষ্ণ, মোহাম্মদ শামি, মোহাম্মদ সিরাজ।
নেদারল্যান্ডস (সম্ভাব্য): ম্যাক্স ও’ডাউড / বিক্রমজিৎ সিং, ওয়েসলি বারেসি, কলিন অ্যাকারম্যান, সাইব্র্যান্ড এঙ্গেলব্রেখ্ট, স্কট এডওয়ার্ডস (অধিনায়ক), বাস ডি লিডে, তেজা নিদামানুরু, লোগান ভ্যান বেক, রোফেন ডের মেরওয়ে, আরিয়ান দত্ত, পল ভ্যান মিকেরেন।

আরও খবর
ধর্মশালায় ম্যাচ জিতে সিরিজে কব্জা টিম ইন্ডিয়ার, ঘটলো এই কাকতালীয় ঘটনা !!
সাংসদ হিসেবে খারাপ প্রদর্শনীর জন্য দিল্লী থেকে গৌতম গম্ভীরের টিকিট বাতিল !!
রাজনৈতিক পিচে আউট গৌতম গম্ভীর কি জেতাতে পারবে IPL ২০২৪-এ KKR কে?