সারা তেন্ডুলকর এর সাথে শুভমণ গিলের সম্পর্ক এখন মায়ানগরীর টক অফ দ্যা টাউন। সম্প্রতি সারা গিয়েছিলেন বিশ্বকাপের ভারত বাংলাদেশ ম্যাচ দেখতে। তাকে দেখে উৎসাহে দর্শকরা বলে উঠেছিলেন “হামারি ভাবি ক্যাইসি হো? সারা ভাবি জ্যাইসি হো!”। আর এই উল্লাসে কিংবদন্তি খেলোয়াড় বিরাট কোহলি কেও সম্মতি জানাতে দেখা গেছে।
সারার কাছে শুভমন এর ব্যাট?
বর্তমানে নেট পাড়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে যাতে দেখা যাচ্ছে সারা তেন্ডুলকর একটি ব্যাটের পাশে বসে দিব্যি হাসছেন, এবং ছবি তুলছেন। ব্যাটটি দেখে সকলেরই মনে হচ্ছে সেটি শুভমন এর ব্যাট। তাই কোনো কোনো নেটিজেন তো প্রশ্ন করে বসছেন যে গিল তবে এখন খেলবে কীকরে বাকি বিশ্বকাপ!
https://fb.watch/o0CMqljSYH/?mibextid=Nif5oz
গিল এখন খেলবে কি দিয়ে?
আদৌ ব্যাট টি গিলের কিনা তা নিয়ে সন্দেহ আছে বটে। তবে নেট পাড়ার মানুষেরা তো এটা ভেবেই খুশি যে গিলের ব্যাট সারার কাছে। তবে এমনও প্রশ্ন তুলছেন কিছু মানুষ যে গিল এখন খেলবে কি দিয়ে!
এই প্রেম কাহিনীর জল্পনা কিন্তু গিল নিজেই উস্কে ছিলেন চলতি বছরের ভালোবাসা দিবসের দিন। একটি ক্যাফেতে বসে ছবি দিয়ে প্রশ্ন করেছিলেন ক্যাপশনে “আজ কোন দিন যেনো?”। নেটিজেনরাও তাকে স্মরণ করাতে পিছুপা হননি যে সেদিন ভালোবাসা দিবস ছিলো। এছাড়াও সেই একই ক্যাফেতে বসে সারা তেন্ডুলকর ছবি দিয়েছেন। সবই কি কাকতালীয় নাকি যোগসূত্র রয়েছে ভেতরে?
এর আগে সিড-কিয়ারা জুটি যখন নিজেদের সম্পর্কের কথা গোপন রাখতেন, তাদেরও কিন্তু একই জায়গায় ছুটি কাটাতে গিয়ে ছবি পোস্ট করতে দেখা গেছে। যদিও ছবি আলাদাই পোস্ট করেছিলেন তারা। তবে বাজ পাখির চোখ বিশিষ্ট নেটিজেনরা দুইয়ে দুইয়ে চার করতে বেশি সময় নেন না।

আরও খবর
ধর্মশালায় ম্যাচ জিতে সিরিজে কব্জা টিম ইন্ডিয়ার, ঘটলো এই কাকতালীয় ঘটনা !!
আম্বানির পার্টিতে জুকারবার্গের স্ত্রীর দুল উধাও, নেটিজেন বলেছেন- ‘FB বন্ধ হওয়ার কারণ !!’
৮৮ বছর বয়সী ধর্মেন্দ্রর পায়ে লাগলো চোট, ছেলে ববি দেওল জানালেন বর্তমান পরিস্থিতি !!