মামলা “ন্যানো” গাড়ির হলেও ধাক্কা মোটেই ছোটখাটো নয়। বরং টাটা কোম্পানির ন্যানো গাড়ির মামলায় রাজ্য খেলো বড়ো ধাক্কা। এদিন ন্যাশনাল স্টক এক্সচেঞ্জে একটি নোট দিয়ে টাটা সংস্থা জানিয়েছে, “২০২৩ সালের ৩০ অক্টোবর তিন সদস্যের আরবিট্রাল ট্রাইব্যুনালে সিঙ্গুরে অটোমোবাইল কারখানা মামলার নিষ্পত্তি হয়েছে। সর্বসম্মতভাবে ট্রাইবুনাল, টাটা মোটরসকে ৭৬৫.৭৮ কোটি টাকা দিতে বলেছে।
কি ছিল আসল ঘটনা ?
২০০৬ সালের বিধানসভা নির্বাচনে বামেদের জয়ের পরই, তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য জানিয়েছিলেন, রতন টাটার সঙ্গে রাজ্যে একটি মোটরগাড়ি কারখানা তৈরির বিষয়ে কথা হয়েছে তাঁর। এরপর, এই কারখানা তৈরির জন্য সিঙ্গুরে টাটা গোষ্ঠীকে প্রায় ১০০০ একর জমি দিয়েছিল রাজ্য সরকার। পুরোটাই প্রায় ছিল কৃষিজমি। একাংশের কৃষক রাজ্য সরকারের দেওয়া ক্ষতিপূরণ গ্রহণ করে জমি দিতে নারাজ ছিলেন। সরকারের বিরুদ্ধে আন্দোলন শুরু করেছিলেন কৃষকরা। সেই আন্দোলনরত কৃষকদের পাশে দাঁড়িয়েছিলেন তৎকালীন বিরোধী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কারখানার কাজ অনেকদূর এগিয়ে গেলেও, ২০০৮ সালে তীব্র আন্দোলনের মুখে পড়ে, পশ্চিমবঙ্গে কারখানা গড়ার পরিকল্পনা বাতিল করতে বাধ্য হয়েছিল টাটা গোষ্ঠী।
ঘটনার জল গড়ালো এতদূর….
ঘটনার জল গড়িয়েছে অনেক দূর। ক্ষমতায় আসার পর তৃণমূল সরকারের কথা ছিল টাটা কে বিকল্প জমির ব্যবস্থা করে দেওয়ার। কিন্তু ততদিনে টাটা গুজরাটে ন্যানো গাড়ি সরিয়ে নিয়ে গেছে। তৃণমূল সরকারের প্রস্তাব তাই ফিরিয়ে দেয় রতন টাটার কোম্পানি। কিন্তু, তারা বামফ্রন্ট সরকার কে ১৫৪ কোটি টাকা দিয়েছিল জমি অধিগ্রহণের জন্য। সেই সমপরিমাণ অর্থ ক্ষতিপূরণ হিসেবে দাবি করেছিল টাটা। ২০১৬ সালে, সুপ্রিম কোর্ট জানিয়েছিল, সিঙ্গুরে জমি অধিগ্রহণের সময় জমি অধিগ্রহণ আইনের বিধানগুলি মানেনি বামফ্রন্ট সরকার। তাই ওই অধিগ্রহণকে অবৈধ বলে ঘোষণা করেছিল শীর্ষ আদালত। টাটা মোটরস পাল্টা যুক্তি দিয়ে বলেছিল, ভিন্ন রাজনৈতিক দল ক্ষমতায় এসেছে বলে কোনও সরকার একটি মামলার মাঝখানে তার অবস্থান পরিবর্তন করতে পারে না। আদালত জানিয়েছিল, অধিগ্রহণটি বেআইনি ছিল বলে, সরকার তার অবস্থান বদল করতে পারে। তখন টাটা রাজ্য সরকারের সঙ্গে চুক্তি বাতিলের বিষয়ে বিরোধ সমাধানে মধ্যস্থতাকারী প্যানেলের সহায়তা চেয়েছিল। এদিন, সেই প্যানেলই টাটাকে ৭৬৬ কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিল

আরও খবর
বাংলায় পা রাখছেন ইরফান পাঠান, ভাই ইউসুফের হয়ে করবেন প্রচার !!
টিকিট না পেয়ে আচমকা ইস্তফা দিলেন সায়ন্তিকা বন্দোপাধ্যায় !!
দেশে CAA কার্যকর, বিজ্ঞপ্তি জারি কেন্দ্রের! তিন দেশের ছয় অভিবাসী সম্প্রদায় পাবে নাগরিকত্ব !!