মাত্র 40 বলে 100 রান করে গ্লেন ম্যাক্সওয়েল গড়লেন নয়া রেকর্ড, সাথেই অস্ট্রেলিয়া পেলো 309 রানের জয়!!

AUS vs NED: চলতি বিশ্বকাপের শুরুটা মোটেই খুব একটা ভালো যায়নি পাঁচ বারের ওয়ার্ল্ড কাপ বিজয়ী দল অস্ট্রেলিয়ার। পাঁচটির মধ্যে তারা কেবল তিনটি ম্যাচেই জয়লাভ করেছে। তবে যেটা এক্সট্রা অর্ডিনারি ঘটেছে তা  ২৫ অক্টোবর অস্ট্রেলিয়া বনাম নেদারল্যান্ডের ম্যাচে ঘটেছে।

কি হয়েছে ম্যাচে ?

ডেভিড ওয়ার্নার এবং গ্লেন ম্যাক্সওয়েলের সেঞ্চুরি অস্ট্রেলিয়াকে দিল্লিতে বোর্ডে বিশাল 399 রান পোস্ট করতে সহায়তা করে। আর পরেরটি এখনও পর্যন্ত ওয়ানডে বিশ্বকাপ ফরম্যাটে দ্রুততম সেঞ্চুরি। যেটি করেন অস্ট্রেলিয়ার বিধ্বংসী অল রাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল। যিনি নেদারল্যান্ড এর বিরুদ্ধে ১০০ রান করেন মাত্র ৪০ বল খরচ করে। তিনি মোট রান করেছেন আজ ৪৪ বলে ১০৬ রান, তার স্ট্রাইক রের ছিলো এদিন ২৪০ এরও বেশি। ম্যাকয়েল অস্ট্রেলীয় টিমের একজন স্টার ক্রিকেটার যার ব্যাট থেকে এমন অভাবনীয় দুর্দান্ত একটি ইনিংস আজ উপহার পেলো ক্রিকেট বিশ্ব।

নেদারল্যান্ড এর বল স্ক্রিপ্টের সাথে ভাল শুরু করলেও শেষ ওভার শুরু হওয়ার সাথে সাথে তাদের দ্বারা ভয়ংকর কিছু ভুল হয়ে যায়।

বুধবার নেদারল্যান্ডসের বিপক্ষে বিশ্বকাপের ম্যাচে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন অষ্ট্রেলিয়ার স্কিপার প্যাট কামিন্স। মার্কাস স্টয়নিসের জায়গায় ক্যামেরন গ্রিনকে নিয়ে অস্ট্রেলিয়া একটি পরিবর্তন করেছে। নেদারল্যান্ড অপরিবর্তিত ছিল তাদের দলের সাথে। আবার এদিন অজি বোলার অ্যাডাম জাম্পা 4টি উইকেট নিজের ঝুলিতে সংগ্রহ করেন।

ওপর দিকে হল্যান্ড এর ইনিংস মাত্র ২১ ওভারের মধ্যেই গুটিয়ে যায়। শুনতে অবাক লাগলেও সত্যি আজ অভাবনীয় জয় লাভ করেছে অস্ট্রেলিয়া। ৩০৯ রানে জয় লাভ করে তারা। কারণ নেদারল্যান্ড এর সকল প্লেয়ার মোট ৯০ রান করেই প্যাভিলিয়নে ফিরে যায়।

বর্তমান পয়েন্ট টেবিলে অস্ট্রেলিয়া চার নম্বরে উঠে এসেছে। আশা করা যায় তাদের আগামী ইনিংস গুলি ভালো ভাবে প্রদর্শিত হবে।

নেদারল্যান্ডস প্লেয়িং ইলেভেন `
বিক্রমজিৎ সিং, ম্যাক্স ও’ডাউড, কলিন অ্যাকারম্যান, বাস ডি লিড, তেজা নিদামানুর, স্কট এডওয়ার্ডস (উইকে) (সি), সাইব্র্যান্ড এঙ্গেলব্রেখ্ট, লোগান ভ্যান বেক, রোয়েলফ ভ্যান ডার মেরওয়ে, আরিয়ান দত্ত, পল ভ্যান মিকেরেন।

অস্ট্রেলিয়া প্লেয়িং ইলেভেন
ডেভিড ওয়ার্নার, মিচেল মার্শ, স্টিভেন স্মিথ, মার্নাস লাবুশ্যাগনে, জশ ইঙ্গলিস (উইকেটরক্ষক), গ্লেন ম্যাক্সওয়েল, ক্যামেরন গ্রিন, প্যাট কামিন্স (সি), মিচেল স্টার্ক, জশ হ্যাজেলউড, অ্যাডাম জাম্পা।