প্রথমবার রামলীলা ময়দানে দশেরার দিন ডাক পেয়েছেন অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। সাথে পৌঁছেছিলেন অভিনেত্রীর দিদি রঙ্গোলি চান্দেলা। লাভ কুশ রামলীলা ময়দানে রাবণের পুত্তলিকার সামনে এসে দাঁড়ালেন কঙ্গনা। মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালও ছিলেন তাঁদের পাশে। ধনুকে তীর ধরলেন কঙ্গনা। কিন্তু পারলেন না মারতে। বারবারই ব্যার্থ তিনি।
পরনে ছিলো কঙ্গোনার লাল জরির শাড়ি। কানে এবং গলায় ভারী গয়না। প্রথমবার তিনি ডাক পেয়েছেন দিল্লীর রামলীলা ময়দানে দশেরার দিনে রাবণ দহনে। ধনুকে তীর ধরলেন কঙ্গনা। চারপাশের সকলে তাঁকে তীর মারার নানা কৌশল বলছিলেন।
কঙ্গনা রানাওয়াত মানেই কোনো না কোনো বিতর্ক বা নতুন কোনো আলোচনার বিষয়। কঙ্গনার এই দিনের তীর মারার ভিডিও কিন্তু ইতিমধ্যেই নেট পাড়ায় ভাইরাল হয়েছে। অভিনেত্রী অলটাইম লাইম লাইটে আসতেই থাকেন কোনো না কোনো নতুন বিষয় নিয়ে। কখনো কোনো বিষয়ে বেফাঁস মন্তব্য আবার কখনো নিজেই কারোর ব্যাপারে মন্তব্য করেন তিনি। এই কারণেই বলিউডের কন্ট্রোভার্সি কুইন বলা হয় তাকে।
জয় শ্রী রাম বলে তীর নিক্ষেপ করলেন কঙ্গোনা….
পাশে অরবিন্দ কেজরিয়াল দাঁড়িয়ে আছেন। আছেন তার দিদি রঙ্গোলিও। বলিউডের কুইন প্রথম প্রয়াসে তীর মারতে ব্যর্থ হলেন । দ্বিতীয়বারও পারলেন না। তৃতীয়বারও অসফল হলেন। কিন্তু হাল ছাড়ার পাত্রী নন কঙ্গনা। নিজের প্রয়াসে টিকে রইলেন। তারপর এক ব্যক্তির সাহায্যে ‘জয় শ্রী রাম’ বলে তীর নিক্ষেপ করলেন কঙ্গনা। তাঁর সেই ভিডিয়ো ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়।
কাজের ফ্রন্টে দেখতে গেলে কঙ্গনা কে পরবর্তী দেখা যাবে “তেজস” সিনেমাতে। যেখানে তাকে একজন পাইলট এর চরিত্রে দেখা যাবে। আর এই দিন ওই সিনেমার প্রচারেই তিনি রামলীলা ময়দানে গিয়েছিলেন তিনি। জাতীয় পুরষ্কার প্রাপ্ত এই অভিনেত্রী নিজেই একা কোনো একটি সিনেমা চালাতে দক্ষ। কারণ তার সিনেমার নায়ক তিনি নিজেই।

আরও খবর
আম্বানির পার্টিতে জুকারবার্গের স্ত্রীর দুল উধাও, নেটিজেন বলেছেন- ‘FB বন্ধ হওয়ার কারণ !!’
৮৮ বছর বয়সী ধর্মেন্দ্রর পায়ে লাগলো চোট, ছেলে ববি দেওল জানালেন বর্তমান পরিস্থিতি !!
প্রধানমন্ত্রী উদ্বোধন করলেন দেশের প্রথম আন্ডারওয়াটার মেট্রো, থাকবে এই সব বিশেষ বৈশিষ্ট্য !!