চাঁদের হাঁট বসেছে যেনো মুম্বাইতে মুখার্জী বাড়ির দুর্গা পুজোয়, কাজল থেকে রানী সকলেই সেজেছেন সাবেকি বাঙালিয়ানায় !!

দুর্গা পূজায় পশ্চিমবঙ্গ সহ মেতে উঠেছে সারা মুবাই নগরীও। মুম্বাই শহরেr বিখ্যাত কিছু দুর্গা পুজোর মধ্যে একটি হলো “মুখার্জী বাড়ির দুর্গা পুজো”। উত্তর বোম্বে সার্বজনীন দুর্গা পূজা সমিতি বা ‘মুখার্জি বাড়ি পুজো’ হল শহরের সবচেয়ে জনপ্রিয় সেলিব্রিটি দুর্গা পূজা প্যান্ডেলগুলির মধ্যে।

বলিউড তারকা কাজল, রানী মুখার্জি, চলচ্চিত্র নির্মাতা অয়ন মুখার্জি, প্রবীণ অভিনেতা দেব মুখার্জির পারিবারিক এই পূজায় প্রতি বছর ফিল্ম ইন্ডাস্ট্রির বহু তারকা উপস্থিত থাকেন। সাথেই এই বাড়ির তারকা জন্য কাজল এবং রানী উভয়েই উপস্থিত থাকেন। সপ্তমীর দিনেও তার অন্যথা কিছু হয়নি। সকাল থেকেই পুজোয় উপস্থিত ছিলেন অভিনেত্রী কাজল।  যদিও কাজল বাংলা বলতে পারেন না তবে বাঙালিয়ানা সাজে কিন্তু তাকে দারুন মানিয়েছিল। অন্যদিকে বাড়ির আরেক তারকা কন্যা দক্ষ অভিনেত্রী রানী মুখার্জীও এদিন এসেছিলেন বাড়ির পুজোয়। রানী যথেষ্ট ভালো বাংলা বলতে পারেন। এবং তিনি বাংলা ছবিতে কাজও করেছেন। তিনিও এদিন সাবেকি বাঙালি সাজেই সজ্জিত ছিলেন। বাড়ির অতিথিদের সাথে রানী কে বেশ খোশ মেজাজে গল্প করতে দেখা গেলো।

কারা কারা এসেছিলেন মুখার্জী বাড়ির পুজোয়..

বাড়ির তারকারা তো রয়েছেন পুজোয় সামিল। এছাড়াও বলিউডের অন্যান্য অনেক তারকা উপস্থিত থাকেন পূজোর এই কয়দিন মুখার্জী বাড়িতে। তারা সকলেই কিন্তু বাঙালী, এমন নয়। অবাঙালি তারকারাও সামিল আছেন এই লিস্টে।

সপ্তমীতে মুম্বইয়ের মুখার্জি বাড়িতে বসেছিল চাঁদের হাট। তারকায় তারকায় ভরে গিয়েছিলো সপ্তমী। ইমতিয়াজ আলি, কিয়ারা আদভানি, তনিশা, কপিল শর্মার শোয়ের সুমনা চক্রবর্তী সহ আরোও অনেকের দেখা মিলল মুখার্জি বাড়ির পুজোয়। আনন্দে মাতোয়ারা গোটা মুম্বই। বহু তারকার সমাগম মুখার্জি বাড়ির পুজোর সপ্তমীতে। একটি ভিডিওতে তো আবার কিয়ার এবং রানী কে একসাথে ভোগ খেতেও দেখা গেলো

মুখার্জি বাড়ির পুজো

মুখার্জি বাড়ির এই পুজো হল মুম্বইয়ের অন্যতম বড় একটি দুর্গাপুজো। শুধু জাঁকজমকপূর্ণ পুজোর আয়োজনেই নয়, একইসঙ্গে তারকার মেলাও এই পুজোর অন্যতম ইউএসপি। বলিউডের বহু তারকাকে এই পুজোর ক’টা দিনে দেখা মেলে মুখার্জি বাড়ির পুজোয়। সকলে মিলে পুজোর কাজে হাত লাগান।