বাসভর্তি তখন যাত্রী, কিন্তু বাস চালাতে চালাতে হঠাৎই হৃদরোগে আক্রান্ত চালক। বুঝতে পেরেই নামিয়ে দেন সকল যাত্রীদের। আর বাস নিয়ে রহনা দেন সোজা হাসপাতালে। হাওড়া ব্রিজের উপর হার্ট অ্যার্টাক হয় চালকের। হাওড়া বাসস্ট্যান্ডে যাত্রীদের নামিয়ে বাস নিয়ে সোজা হাসপাতালে চলে যান তিনি।
বাসটি ব্যারাকপুর থেকে যাত্রীদের নিয়ে হাওড়া স্টেশনে আসছিল। যাত্রীতে ভরা ছিল বাস। চালক গাড়ি চালাতে চালাতেই অসুস্থবোধ করেন। হাওড়া ব্রিজের উপর গাড়ি আসতে তিনি আরও অসুস্থ হয়ে পড়েন। তিনি আন্দাজ করেন তাঁর হার্ট অ্যার্টাক হয়েছে।
হার্ট অ্যাটাকের ঘটনা আজকাল প্রায়শই ঘটছে। শুধু বয়স্করাই নয়, তরুণদেরও হৃদরোগে আক্রান্ত হওয়ার খবর শোনা যাচ্ছে। ধরুন আপনি বাসে যাতায়াত করছেন। আর সেই বাসের চালক বাস চালাতে চালাতেই হঠাৎ হৃদরোগে আক্রান্ত হলেন। তখন কী হবে ভাবুন তো?
এরকমই একটি ঘটনার সাক্ষী থেকেছিল তামিলনাড়ুর একটি বাসের যাত্রীরা। যাত্রীবোঝাই বাসের চালকের হার্ট অ্যাটাক হওয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে এক সাইকেল আরোহীকে। বাসের চাকায় পিষে ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। সেই চালক নিজের দায়িত্বে অটল থাকতে পারেননি ।
তবে ব্যারাকপুরের এই চালক নিজের দায়িত্বে ছিলেন অটল। বুঝতে যখন পারেন যে ওনার বুকে ব্যাথা শুরু হয়, বুকে হাত রেখে তিনি বাস চালিয়ে যান। প্রথমে যাত্রীদের বাস থেকে নামিয়ে দেন। তারপর সোজা বাস চালিয়ে পৌঁছে যান হাসপাতালে।
আমরা আপনাকে আরো জানাই যে, গত সেপ্টেম্বরে দিল্লি মিরাট এক্সপ্রেসওয়ের উপর দিয়ে ছুটে চলা একটি বাসের চালক হৃদরোগে আক্রান্ত হন। ফলে নিয়ন্ত্রণ হারিয়ে হাইওয়ের ধারে রেলিংয়ে ধাক্কা মেরে রাস্তা থেকে প্রায় কু়ড়ি ফুট নীচে নেমে যায় বাসটি। এই দুর্ঘটনার সময় বাসটিতে ৫০ জন যাত্রী ছিলেন। তার মধ্যে ২০ জন দুর্ঘটনায় আহত হন।

আরও খবর
টিকিট না পেয়ে আচমকা ইস্তফা দিলেন সায়ন্তিকা বন্দোপাধ্যায় !!
বাংলার ৮টি আসনে সিএএ-র জাদু, মোদি সরকারের মাস্টার স্ট্রোকে পরাজিত সব !!
প্রধানমন্ত্রী উন্মোচন করলেন ১০টি নতুন বন্দে ভারতের পতাকা, সহজ হলো এইসব রাজ্যে ভ্রমণ !!