ভারতবর্ষ মৌসুমী বায়ুর দেশ। এর আগমনে এবং প্রত্যাগমন সব চেয়ে বেশি বৃষ্টি হয় পশ্চিমবঙ্গ সহ দক্ষিণ বঙ্গের অন্যান্য রাজ্যগুলিতে। আর এখন আশ্বিন মাস শেষের সময় ও কার্তিক মাস শুরুর পালা। এখনই এই বায়ু প্রত্যাগমন হয়। আবার এই সময়টায় পালিত হয় দুর্গা পুজো।দুর্গা পুজো মানেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব। ১৪ই অক্টোবর মহালয়ার পর শুরু হয়ে গেছে মাতৃপক্ষ। মাতৃপক্ষের শুরুতে আবহাওয়া যথেষ্টই ঝলমলে রয়েছে। কিন্তু পুজোর দিন গুলি কেমন থাকবে রোদ বৃষ্টির অবস্থা তাই নিয়ে চিন্তার ভাঁজ পরেছে সকল বাঙ্গালীর কপালে।
পুজোর মুখে নিম্নচাপের আশঙ্কা কথা আগেই শুনিয়েছে হাওয়া অফিস। আরব সাগরে তৈরি হচ্ছে ঘূর্ণাবর্ত। যদিও তার ছাপ বাংলার বুকে খুব একটা পড়বে না বলেই মনে করা হচ্ছে। এছাড়াও আবহাওয়া দফতর জানাচ্ছে, বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ যাবে অন্ধ্রপ্রদেশ-তামিলনাড়ুর দিকে। ফলে বাংলায় দুর্যোগের কোনও আশঙ্কা নেই বলেই মত আবহাওয়াবিদদের। তবে বর্তমানে আবহাওয়ার হালহকিকত একদম হলফ করে জানাতে পারছে না আবহাওয়া দপ্তর। তারা ইতমধ্যেই জানিয়েছে বিশ্বায়ন ও আরো বিভিন্ন কারণে আবহাওয়া দিন দিন পরিবর্তিত হচ্ছে। এই পর্যায়ে ঘূর্ণিঝড় ফেরত এসে পুজো মাটি করবে কিনা সেই নেই এখনও স্পষ্ট কোনো খবর পাওয়া যায়নি।
হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে পুজোয় দুর্যোগের বিশেষ আশঙ্কা নেই বাংলায়। অষ্টমী পর্যন্ত ঝকঝকে থাকবে আকাশ। তবে নবমী-দশমী আকাশে মেঘ ঢুকতে পারে। কলকাতা-সহ ৭ জেলায় খুব হালকা বৃষ্টির সম্ভাবনা। তাতে পুজোর আনন্দ মাটি হওয়ার আশঙ্কা নেই বলেই মত আবহাওয়াবীদদের। তবে মৌসম ভবনের তরফে এও জানানো হয়েছে, পুজোর মুখে জোড়া নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে।

আরও খবর
টিকিট না পেয়ে আচমকা ইস্তফা দিলেন সায়ন্তিকা বন্দোপাধ্যায় !!
বাংলার ৮টি আসনে সিএএ-র জাদু, মোদি সরকারের মাস্টার স্ট্রোকে পরাজিত সব !!
প্রধানমন্ত্রী উন্মোচন করলেন ১০টি নতুন বন্দে ভারতের পতাকা, সহজ হলো এইসব রাজ্যে ভ্রমণ !!