সামান্থা রুথ প্রভু এবং নাগা চৈতন্য, সাউথ ইন্ডাস্ট্রির এই এক সুপারস্টার কাপল সকলের দারুন পছন্দের ছিলো। ২০১৭ সালে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন। হিন্দু এবং খ্রীষ্ট দুই মতেই গোয়াতে পরিবার এবং বন্ধুদের উপস্থিতিতে বিবাহ সেরেছিলেন এই জুটি। কিন্তু ২০২১ সালে দুজন সোশ্যাল মিডিয়াতে ঘোষণা করেন যে তারা বিয়ে ভেঙেছেন। সম্পর্ক তাদের ভাঙলেও মন ভেঙেছিল তাদের সকল অনুরাগীদের। এমনকি চৈতন্যর বাবা সাউথ সুপারস্টার নাগার্জুন নিজেও জানিয়েছিলেন সামান্থা তাদের পরিবারের অন্যতম এক সদস্য, এবং চৈতন্যের সাথে তার বিয়ে ভেঙে যাওয়ায় তিনি খুবই দুঃখিত।
তবে সম্পর্ক ভাঙলেও নিজের শরীরে করা নাগার নামের ট্যাটু কিন্তু এতদিন মোছেননিই সামান্থা। নাগার ডাক নাম chay, আর সেই অক্ষর নিজের পাঁজরে ট্যাটু করেছিলেন তিনি। আর সেই ট্যাটু বিয়ে ভাঙার পরেও তার শরীরে ছিলো। যা তার বেশ কিছু ফটো শ্যুটে দেখা গেছিলো। তবে তার সম্প্রতি একটি ফটো তে দেখা যায় chay লেখা ট্যাটু টি আর নেই। আর তাতেই প্রশ্নের তীর ছোড়েন অনুরাগীরা। সকলেই প্রশ্ন করেন “কোথায় সেই ট্যাটু?”। তবে এই নিয়ে নায়িকা মুখ খোলেননি।

আবার সামান্থা কিছু দিন আগে গিয়েছিলেন দুবাই গিয়েছিলেন সামান্থা। তখন তার প্রিয় পোষ্য হ্যাশ কে রাখার নিরাপদ জায়গা হিসেবে তিনি নাগার আশ্রয় বেছে নিয়েছিলেন। কারণ তিনি সর্বদাই চিন্তিত থাকেন নিজের প্রিয় পোষ্য টিকে নিয়ে। আবার অন্যদিকে হ্যাশের সঙ্গে সেলফিও পোস্ট করেছেন নাগা। বিয়ে ভেঙেছে তো কী, তাঁদের পোষ্য তো ভালোবাসা থেকে বঞ্চিত হবে না। এই পোষ্যর কারণে এখনও পর্যন্ত যোগাযোগ চলছে নাগা-সামান্থার। এমনটা দেখে দারুণ আনন্দও পেয়েছেন অনুরাগীরা। তাঁদের মনে হতে শুরু করেছিল, হয়তো হ্যাশের কারণেই ভাঙা সম্পর্ক জোড়া লাগবে নাগা-সামান্থার। কিন্তু তার যে কোনও সম্ভাবনা নেই, তা সামান্থার ট্যাটু মুছে দেওয়ার পর থেকেই বুঝতে পেরেছেন অনুরাগীরা। কিন্তু তাতেও প্রশ্ন উঠেছে। সত্যিই কি ট্যাটু মুছে নিয়েছেন সামান্থা নাকি কনসিলার দিয়ে ঢেকে দিয়েছেন। সেই তথ্য জানা যায়নি।

আরও খবর
টিকিট না পেয়ে আচমকা ইস্তফা দিলেন সায়ন্তিকা বন্দোপাধ্যায় !!
বাংলার ৮টি আসনে সিএএ-র জাদু, মোদি সরকারের মাস্টার স্ট্রোকে পরাজিত সব !!
প্রধানমন্ত্রী উন্মোচন করলেন ১০টি নতুন বন্দে ভারতের পতাকা, সহজ হলো এইসব রাজ্যে ভ্রমণ !!