সম্প্রতি শেষ হলো ল’রিয়াল প্যারিস ফ্যাশন উইক। যাতে অংশগ্রহণ করেছিলেন সারা বিশ্বের প্রায় সব দেশের সুন্দরী অভিনেত্রী এবং মডেল। যার মধ্যেই ভারত থেকে অংশ নিয়েছিলেন ঐশ্বর্য রাই বচ্চন। তবে তার চেহারা সম্পর্কে বিভিন্ন মতামত পেয়েছেন অনুরাগীদের কাছ থেকে। প্রাক্তন মিস ওয়ার্ল্ড এবং বিখ্যাত বলিউড অভিনেত্রী মর্যাদাপূর্ণ ফ্যাশন ইভেন্টে হেঁটেছিলেন, আন্তর্জাতিক মডেল এবং মিডিয়া ব্যক্তিত্ব কেন্ডাল জেনার, চীনা অভিনেতা গং জুন এবং ল’রিয়াল প্যারিস শো চলাকালীন প্রশংসিত ব্রিটিশ অভিনেত্রী হেলেন মিরনের সাথে স্পটলাইট ভাগ করে নিয়েছিলেন।

ফ্যাশন শোতে ঐশ্বর্য গ্ল্যামারাস গাউনের সঙ্গে একটি কেপও রয়েছেন। তবে অনুরাগীরা কিছুটা আপসেটও। কেউ বলছেন, ‘বড্ড বেশি প্লাস্টিক সার্জারি’, আবার কারও মতে ‘বোটক্স করানোর প্রয়োজন ছিল না আপনি এমনিই সুন্দর’। অনেকে আবার কটাক্ষ করে বলেছেন, ‘খুব বেশি মেকি ও বয়স্ক দেখাচ্ছে।’ এসব করানোর দরকার ছিল না, ওজন বেড়ে গেছে, ঠিকঠাক মেকআপও হয়নি তাই বয়স বোঝা যাচ্ছে, অবশ্য দিনের শেষে আপনি তো ঐশ্বর্য, এমন মন্তব্য করা হয়েছে ঐশ্বর্যকে কটাক্ষ করে।
কেউ তাকে মাইকেল জ্যাকসন বলেও ডেকেছিল এবং বলেছিল, “মাইকেল জ্যাকসন প্লাস্টিক সংস্করণ 2.0”, অন্য একজন লিখেছেন, “কখনও কল্পনাও করেননি যে তাকে এত খারাপ দেখাবে।”

ঐশ্বর্যের সাথে নভ্যা ও অংশ নিলেন এই ইভেন্টে
আবার একই সাথে বলিউড মেগাস্টার অমিতাভ বচ্চন এবং জয়া বচ্চনের নাতনী নভ্যা নাভেলি নন্দা এই বছর প্যারিস ফ্যাশন উইকে আত্মপ্রকাশ করেছেন।

তার মা শ্বেতা বচ্চন নন্দা এই অনুষ্ঠানের অনেক ছবি এবং ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন। দাদি জয়া বচ্চনকেও তার নাতনিকে উৎসাহ দিতে দেখা গেছে। রেড ড্রেসে নাভ্যা কে বেশ স্টানিং লাগছিলো। সাথেই তিনি তার ডেবিউ ওয়াকের মাধ্যমে কুড়িয়ে নিলেন সকলের প্রশংসা।

আরও খবর
টিকিট না পেয়ে আচমকা ইস্তফা দিলেন সায়ন্তিকা বন্দোপাধ্যায় !!
বাংলার ৮টি আসনে সিএএ-র জাদু, মোদি সরকারের মাস্টার স্ট্রোকে পরাজিত সব !!
প্রধানমন্ত্রী উন্মোচন করলেন ১০টি নতুন বন্দে ভারতের পতাকা, সহজ হলো এইসব রাজ্যে ভ্রমণ !!