খবর ছিলো এই সপ্তাহে মঙ্গলবার অবধি বৃষ্টি থাকবে নিম্নচাপের প্রভাবে। হাওয়া অফিস সূত্রে খবর, আগামী বৃহস্পতিবার পর্যন্ত পশ্চিমবঙ্গের জেলাগুলিতে বেশি বৃষ্টিপাত হবে। তবে শুক্রবার বৃষ্টি কমার সম্ভাবনা রয়েছে।
দক্ষিণবঙ্গের কোন কোন জেলায় আজ বৃষ্টি হবে
আজ বুধবার দক্ষিণবঙ্গের বীরভূম এবং মুর্শিদাবাদে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস, জারি কমলা সতর্কতা। ভারী বৃষ্টির হলুদ সতর্কতা উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া, পূর্ব বর্ধমান ও পশ্চিম বর্ধমানে। আজ কলকাতা সহ বাকি জেলা গুলিতেও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। গোটা রাজ্যেই আগামী ৩-৪ দিন বৃষ্টির সতর্কতা জারি থাকবে। ৫ অক্টোবর বৃহস্পতিবার ভারী বৃষ্টি হতে পারে পশ্চিম বর্ধমান, নদিয়া, বীরভূম, দক্ষিণ ২৪ পরগনা, এবং মুুর্শিদাবাদে। ওই পাঁচটি জেলায় হলুদ সতর্কতা জারি। দক্ষিণবঙ্গে বাকি জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা।
উত্তরবঙ্গের বৃষ্টির খবর
৪ অক্টোবর বুধবার উত্তরবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা। কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। যার জেরে এই ৩ জেলায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। ভারী বৃষ্টির হলুদ সতর্কতা দার্জিলিং, কোচবিহার, মালদা, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুরে।

আরও খবর
আইপিএল নিলামের পর কোন খেলোয়াড় কোন দলে পৌঁছেছেন? এখানে ১০ টি দলের স্কোয়াড দেখেনিন।
ভারতীয়দের বিশ্বকাপে হারিয়ে তাদের কাছেই ২০ কোটি টাকায় আইপিএলে বিক্রি হলেন প্যাট কামিন্স !!
দ্বিতীয়বার মা হচ্ছেন শুভশ্রী, সম্পূর্ণ হল সাধের অনুষ্ঠান, পোস্ট সোশ্যাল মিডিয়ায়