২ ও ৩ অক্টোবর দিল্লিতে কর্মসূচি রয়েছে তৃণমূলের।কর্মী-সমর্থক এবং একশো দিনের কাজের টাকা পাবেন এমন শ্রমিকদের নিয়ে শনিবার ৫০টি বাস রাজধানীর উদ্দেশ্যে রওনা দিয়েছিল। রবিবার তাঁদেরই একটি বাস ঝাড়খণ্ডের কোডারমায় দুর্ঘটনার কবলে পড়েছে। ঘটনার জন্য, তৃণমূলকেই দুষলেন বঙ্গ বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)।
কোডারমায় একটা বড় মাটির ঢিপিতে ধাক্কা মারে বাসটি। সামনের ডাম্পার ভেঙে যায়। কয়েকজন জখমও হয়েছেন বলে জানতে পারা যাচ্ছে। তাদের নিয়ে এই মুহূর্তে বাসটা পুরুলিয়া হাসপাতালে গিয়েছে। বাসে ৩৩ জন তৃণমূল কর্মী ছিলেন বলে জানা যাচ্ছে।যদিও দুর্ঘটনা কারোর মৃত্যুর খবর পাওয়া যায়নি। তবে এই দুর্ঘটনায় ২৫ জন গুরুতর আহত হয়েছে বলেই সূত্রের খবর। ১১ জন আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি।। সামান্য চোট পেয়েছেন কিছু বাসযাত্রী। তবে ক্ষতিগ্রস্থ হয়েছে বাসটি। বাসের সামনের অংশটি তুবড়ে গিয়েছে।

তবে, বাসের যাত্রীরা জানিয়েছেন, সকাল ৫টা নাগাদ প্রবল বৃষ্টি হচ্ছিল ঝাড়খণ্ডের কোডার্মার সূর্যকুন্ড এলাকায়। রাস্তার কাজও চলছিল। ফলে ওই রাস্তা দিয়ে যাওয়া যাবে কি না তা নিয়ে স্পষ্ট নির্দেশিকা ছিল না। এমনকী, বিকল্প রাস্তা সম্পর্কেও কিছু বলা ছিল না। একটি রাস্তায় বাঁক নিতে গিয়ে বিপত্তি বাঁধে। বাঁকের মুখেই মাটি ঢিপি করে রাখা ছিল। উলটোদিক থেকে একটি লরিও আসছিল। সেই সময় বাঁক নিতে গিয়ে সামনে থাকা মাটির ঢিপিতে ধাক্কা মারে বাসটি। বাসের গতি তখন ঘণ্টায় ৬৫ কিলোমিটার। বাসের সামনের অংশ তুবড়ে যায়। যাত্রীরাও অল্পবিস্তর জখম হয়েছেন। তাঁদের ১০০ কিলোমিটার দূরে থাকা দেবেন মাহাতো গভর্নমেন্ট ও মেডিক্যাল কলেজ হাসপাতালে আনা হচ্ছে। বাস চালক মদন সাউ জানিয়েছেন, বাসের সামনের অংশ ক্ষতিগ্রস্ত। এই বাস নিয়ে দিল্লি যাওয়া যাবে না। দিল্লি পুলিশ বাস নিয়ে দিল্লিতে ঢুকতে দেবে না।
খবর পাওয়া মাত্রই দুর্ঘটনাগ্রস্ত বাসটিকে ফিরে আসার নির্দেশ দিয়েছে শাসকদল। দুর্ঘটনাগ্রস্থ বাস এবং আহত যাত্রীদের দিল্লিতে নিয়ে যাওয়ার ঝুঁকি নিতে চাইছে না তৃণমূল (TMC)। দল সূত্রে খবর, যাত্রীদের সকলকে পুরুলিয়ায় নামিয়ে দেওয়া হবে। বাকি বাসগুলো রাজধানীর পথে।

আরও খবর
টিকিট না পেয়ে আচমকা ইস্তফা দিলেন সায়ন্তিকা বন্দোপাধ্যায় !!
দেশে CAA কার্যকর, বিজ্ঞপ্তি জারি কেন্দ্রের! তিন দেশের ছয় অভিবাসী সম্প্রদায় পাবে নাগরিকত্ব !!
বাংলার ৮টি আসনে সিএএ-র জাদু, মোদি সরকারের মাস্টার স্ট্রোকে পরাজিত সব !!