অঙ্কুশ ও প্রিয়াঙ্কা এর আগেও একসাথে কাজ করেছেন। বিবাহ অভিযানের দুটি সিরিজে। কিন্তু এই প্রথম কাজ করতে চলেছেন একে অপরের বিপরীতে। “কুরবান” (Kurban) সিনেমাতে। আর সম্প্রতি রিলিজ হয়েছে তার টিজার।

টিজার দেখেই হিট হওয়ার ইঙ্গিত
টিজারে দুই অভিনেতা অভিনেত্রী কেই একদম সাদামাটা লুকে দেখা যাচ্ছে। অঙ্কুশের এই টিজারের লুক যদিও কিছুটা মিলে যাচ্ছে জিতের অসুর সিনেমার “কিগান” এর লুকের সাথে। কিন্তু নিজ চরিত্র ফুটিয়ে তুলতে তিনি যথেষ্ট সাবলীল, তা টিজার দেখেই বোঝা গেলো।
অন্যদিকে অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার নিজের যেকোনো চরিত্রের জন্যই থাকেন সদা প্রাণবন্ত। চরিত্রের খাতিরে তাকে ঝাঁপ দিতে বললে তাও নাকি তিনি স্বচ্ছন্দে দিয়ে দিতে পারবেন। রীতিমত পড়াশুনা করে তিনি তার নতুন চরিত্র কে ফুটিয়ে তোলার চেষ্টা করেন। এই টিজারেও তার বেশ খানিকটা ঝলক পাওয়া গেলো।

তার লুক হচ্ছে এখানে গ্রামের একজন সাদামাটা শাড়ি পরিহিতা মেয়ের যার পরণে না আছে কোনো বিশেষ অলঙ্কার না আছে বিশেষ সাজের ছোঁয়া। তা স্বত্তেও সকলের নজর অনায়াসেই তার দিকে আটকে থাকে। চাইলেও চোখ ফেরানো দায় তার দিক থেকে। কে বলবে এই সাদামাটা শাড়ি পরিহিত মেয়েটি অন্য কেউ নয় টলিউডের অন্যতম একজন আকর্ষণীয়, মডার্ন এবং সাহসী অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার। সম্প্রতি যিনি ব্ল্যাক লেদার জ্যাকেট আর রেড লিপস্টিকে ফটোশুট করে সকলকে তাক লাগিয়ে দিয়েছেন।
কয়েক সেকেন্ডের এই টিজার প্রিয়াঙ্কা, অঙ্কুশ এবং কাঞ্চনের মতন চরিত্র গুলি ছক্কা হাঁকিয়েছেন। আগামী ১০ অক্টোবর মুক্তি পাচ্ছে শৈবাল মুখার্জি পরিচালিত এই “কুরবান” ছবিটি। রোমান্টিক হিরোর অবতার ছেড়ে নতুন এই লুকে অঙ্কুশের এই ছবি বক্স অফিসে এখন কেমন ফলাফল দেয় তা দেখবার জন্য আর দিন কয়েকের অপেক্ষা করতে হবে।

আরও খবর
টিকিট না পেয়ে আচমকা ইস্তফা দিলেন সায়ন্তিকা বন্দোপাধ্যায় !!
বাংলার ৮টি আসনে সিএএ-র জাদু, মোদি সরকারের মাস্টার স্ট্রোকে পরাজিত সব !!
প্রধানমন্ত্রী উন্মোচন করলেন ১০টি নতুন বন্দে ভারতের পতাকা, সহজ হলো এইসব রাজ্যে ভ্রমণ !!