বলিউডকে টেক্কা দিতে পিছিয়ে নেই প্রিয়াংকা সরকার, সোশ্যাল মিডিয়াতে পোস্ট করলেন আকর্ষণীয় ও সাহসী ছবি !! 

আমরা বেশিরভাগ দেখি বলিউডের নায়িকারা আকর্ষণীয় ছবিতে ধরা দেন। কিন্তু এখন টলিউডের নায়িকারাও কিছু কম যান না। আর সেটাই প্রমাণ করলেন “চিরদিনই তুমি যে আমার” থেকে টলিউডে ডেবিউ করা অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার। শুধু সিনেমার পর্দায় নয় নতুন নতুন অবতারে তিনি ধরা দেন ফটোগ্রাফি তেও। আর প্রত্যেকটি ছবি গুলি যেনো হয় প্রাণবন্ত এবং আকর্ষণীয়। ফের একবার নতুন অবতারে ধরা দিলেন অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার।তিনি বরাবরই নতুন এবং সাহসী কোনো কিছু ট্রাই করতে পিছপা হননা।

তার এই নতুন আর আকর্ষণীয় লুক দেখে আপনিও নিজের চোখ সরাতে পারবেন না। ব্ল্যাক লেদার জ্যাকেট, রেড লিপস্টিকে তাকে লাগছে “বোল্ড”।

এর আগেও বহুবার তিনি নানান ধরনের ফটো শুটে নিজেকে মেলে ধরেছেন। এবারেও তার ব্যতিক্রম কিছু হলোনা। এর আগে একটি সাক্ষাৎকারে ফোটোগ্রাফার তথাগত জানিয়েছিলেন প্রিয়াঙ্কা নাকি যেকোনো ছবির জন্য ততটাই প্রাণবন্ত থাকেন যতটা কোনো চরিত্রের জন্য থাকেন। ছবি তোলার আগেই তিনি পড়াশুনা করে নেন ছবির সম্মন্ধে। কীভাবে ছবি তুলবেন আর কি রকম থাকবে তার অঙ্গভঙ্গি।

এই ছবিগুলিতে প্রিয়াঙ্কা তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে পোস্ট করেছেন। যাতে তার ভক্তদের কাছ থেকে দারুন রেসপন্স এসেছে। প্রিয় নায়িকা কে নতুন অবতারে দেখে তারা বেজায় খুশি।

সম্প্রতি রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় এর সাথে প্রিয়াঙ্কার বৈবাহিক সম্পর্ক জোড়া লেগেছে। গুঞ্জন ছিল অভিনেত্রী সন্দীপতার কারণে তাদের বিচ্ছেদ ঘটেছিল। ক্রমে বিচ্ছেদ ঘটে তাদের। এখন আবার সন্তান সহজের কারণে, একে অপরের ওপর কোর্ট কেস তুলে নিয়েছেন তারা। সম্পর্ক টা এখন অনেক সহজ তাদের সম্পর্ক টা।

আবার সামনেই তিনি জুটি বাঁধতে চলেছেন অভিনেতা অঙ্কুশ হাজরার বিপরীতে “কুরবান” ছবিতে। এর আগে তারা ‘বিবাহ অভিযান’ এবং ‘আবার বিবাহ অভিযান’ এ একসাথে কাজ করলেও এই প্রথম একে ওপরের বিপরীতে কাজ করবেন। এই ছবিটির ফার্স্ট লুক এই মাসেই প্রকাশ পেয়েছে।