দীর্ঘ দিন পর ছোটো পর্দায় ফিরছেন “জুন” আন্টি, আরো একবার কি নেগেটিভ রোলেই দেখা যাবে তাকে, জেনে নিন

অভিনেত্রী ঊষসী চক্রবর্তীর গলায় “মাসী” ডাকটি বেশ জনপ্রিয় হয়ে উঠেছিল সকল বাংলা সিরিয়ালের দর্শক দের কাছে। “শ্রীময়ী’ ধারাবাহিকে জুন আন্টির চরিত্রটি নিয়ে আজও চর্চা হয়।

ভ্রু নাচিয়ে তাঁর অভিনয় ধরন যেন ভুলেও ভুলছেন না দর্শক। তবে অভিনেতারাই নতুন চরিত্র ভাঙে-গড়ে। সেক্ষেত্রে নয়া ধারাবাহিকে নতুন চরিত্রও এভাবেই দর্শক মনে বিঁধে দেবেন ঊষসী, আশাবাদী তাঁর ভক্তরা।

 

“জুন আন্টি” এর চরিত্র মানুষের মনে এতটাই গেঁথে গেছে সেটা থেকে মুক্তি পাওয়ার জন্য ঊষসী  দীর্ঘ দের বছরের বিরতি নিয়েছিলেন। এমনটা তিনি নিজে জানিয়েছেন ।

 

সম্প্রতি কথা উঠছে তিনি  “টুম্পা অটো ওয়ালি “ তে অভিনয় করবেন। সেই নিয়ে মুখ খুললেন অভিনেত্রী নিজে।

 

তিনি চেয়েছিলেন জুন আন্টির “ভুত” দর্শকের মাথা থেকে নামলে তবেই তিনি অভিনয়ে ফিরবেন। যেকোনো চরিত্র দর্শকের মনে গেঁথে গেল তার থেকে ভালো রেসপন্স আর কিছুই প্রাপ্য থাকে না একজন অভিনেতার। কিন্তু ঊষসীর  ক্ষেত্রে বিষয়টা একটু বেশিই যেনো কঠিন।

একটি সাক্ষাৎকারে তিনি সংবাদমাধ্যম কে জানিয়েছেন তার কাছে নাকি জুন আন্টির এই অমরত্ব প্রাপ্তি বেশ কঠিন একটি বিষয়। তিনি কামব্যাক তো করছেন ছোটো পর্দায়। তবে তিনি চাইছেন না যেনো এই চরিত্রটি জুন আন্টির মতো অমর হোক।

এইবারে কিন্তু তিনি স্টার জলসায় বা লীন গাঙ্গুলির হাত ধরে কামব্যাক করছেন না। বরং চ্যানেল ও সিরিয়াল উভয়ই পাল্টাচ্ছে। কালারস বাংলায় ফিরছেন ঊষসী। তবে ভবিষ্যতে তাদের সাথে কাজ করার ইচ্ছে প্রকাশ করেছেন তিনি।

তার কামব্যাক বিষয়ে অভিনেত্রী আরও বলেন, “আমি চেষ্টা করব দর্শকদের আশা পূরণ করতে। চাইব সকলেই কালার্স বাংলায় আমাকে নতুন রূপে দেখুন।” সেক্ষেত্রে নতুন করে নেগেটিভ চরিত্রে কি দেখা যাবে তাঁকে? এই রহস্য রহস্যই রাখলেন ঊষসী